বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

পীরগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের ৪৬ মাসের ভাতা আত্মসাৎ করার অভিযোগ

পারভেজ,ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ১০১১ ০০০ বার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১১নং বৈরচুনা ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিনের বিরুদ্ধে ইউপি সদস্যদের ৪৬’ মাসের ভাতা আত্মসাৎ করার অভিযোগে অনাস্থা আনায়ন করেছে ১১’জন ইউপি সদস্য।

এই ভাতা বঞ্চিত ইউপি সদস্যরা ৪৬’মাসের ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। তারা ভাতার টাকা ও বিভিন্ন বরাদ্দের হিসাব চাইতে গেলে বিভিন্ন ভাবে তাদের লাঞ্ছনা ও গালাগালি করারও অভিযোগ উঠেছে চেয়ারম্যান জালাল উদ্দিনের বিরুদ্ধে। জানা গেছে, ২০১৮ সালে দুই বছর সম্মানি ভাতা প্রদান না করায় এই ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিনের বিরুদ্ধে অনাস্তা আনায়ন করেন ১২’জন ইউপি সদস্য কিন্তু উপজেলার ৯ নং সেনগাঁও ও ১০ নং জাবরহাট ইউনিয়নের দুই চেয়ারম্যানের বিভিন্ন প্রতিশ্রুতিতে সময়মত ভাতা প্রদান ও সুষ্ঠ ভাবে ইউনিয়ন পরিচালনা করবেন বলে চেয়ারম্যান জালাল উদ্দিনের লিখিত অঙ্গীকার করলে অনাস্থার আবেদনটি প্রত্যাহার করেন ইউপি সদস্যরা। কিন্তু সেই চেয়ারম্যান ১’ মাসের ভাতা প্রদান করে আর কোন ভাতা দেননি ইউপি সদস্যদের। এদিকে ৫’বছর ক্ষমতা শেষের দিক ঘনিয়ে এলেও ভাতা না পেয়ে ইউপি সদস্যরা বেশ হতাশায় ভুগছেন।

বকেয়া ভাতা পরিশোধের দাবিতে গত ৪(এপ্রিল) রবিবার আবারো চেয়ারম্যান জালাল উদ্দিনের বিরুদ্ধে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেছেন ভাতা বঞ্চিত ১১জন ইউপি সদস্য। এই অসহায় ভাতা বঞ্চিত ইউপি সদস্যরা যেন প্রশাসনের সহযোগিতায় তাদের বকেয়া ভাতা পায় এটাই ইউপি সদস্যের প্রানের দাবী। ভাতা বঞ্চিত ইউপি সদস্য আতাউর রহমান, আফজাল হোসেন,অজয় রায়,ফজলুল হক,মলেন চন্দ্র রায়,আজগার আলী,আনসারুল ইসলাম, মজিবর রহমান বলেন, আমাদের ইউপি সদস্য প্রতি ২লক্ষ ২ হাজার ৪’শ টাকা ভাতা পাবো কিন্তু ইউনিয়নে পর্যাপ্ত আয় হলেও আমাদের টাকা দিচ্ছে না চেয়ারম্যান জালাল উদ্দিন। বরং আমাদের হুমকি ধামকি দিচ্ছেন তিনি। সেই সাথে বিভিন্ন বরাদ্দের হিসাব চাইতে গেলে হিসাব না দিয়ে গালিগালাজ করেন তিনি।

এ বিষয়ে ১১ নং বৈরচুনা ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন মুঠোফোনে জানান,ইউনিয়ন পরিষদ ফান্ডে টাকা নেই আমি কি করবো।এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম বলেন,আমরা লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..