মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

পেকুয়ায় সাবেক চেয়ারম্যানের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৩০৪ ০০০ বার

কক্সবাজারের পেকুয়ায় মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিমের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১ টায় দিকে মগনামা বাজার পাড়া এলাকার বা-নৌজা শেখ হাসিনা সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে মগনামার সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদ মাহমুদুল করিমসহ স্থানীয় অসংখ্য নারী পুরুষ অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মগনামা ইউপির সাবেক চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিমকে হত্যা মামলায় ফাঁসানো হয়েছে। মগনামার শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি আবু ছৈয়দ হত্যাকান্ডের সময় তিনি দেশের বাইরে ছিলেন। মামলায় তিনি এজাহার নামীয় আসামীও ছিলেননা। আবু ছৈয়দকে দিনে-দুপুরে হত্যা করা হয়েছে।  কারা আবু ছৈয়দকে হত্যা করছে  ঘটনা সংঘটিত হওয়ার পর তার শাশুড়ী সাংবাদিকদের বলেছে। আবু ছৈয়দ হত্যাকান্ডের প্রকৃত খুনিদের বিচার আমরাও দাবি করছি। কিন্তু ওই হত্যাকান্ডে দীর্ঘদিন পরে ওসাসিমকে আসামি করে কারাগারে পাঠানো হয়েছে। এটি তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত। প্রসাশনের কাছে আমাদের আকুল আবেদন সঠিক তদন্তের মাধ্যমে জনপ্রিয় সাবেক চেয়ারম্যান ওয়াসিমের মুক্তির দাবি জানাচ্ছি।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১০ অক্টোবর দিনদুপুরে  মগনামা ইউনিয়নের আফজালিয়া পাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী আবু ছৈয়দকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে একই এলাকার সন্ত্রাসীরা। এ ঘটনায় আবু ছৈয়দের ছেলে মোহাম্মদ ইমন বাদী হয়ে ২৪ জনকে আসামী করে পেকুয়া থানায় একটি হত্যা মামলা করেন। হত্যাকান্ডে জড়িত একাধিক আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওই হত্যাকান্ডের সময় সাবেক চেয়ারম্যান ওয়াসিম ছিলেন সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে। তিনি ২৬ সেপ্টেম্বর দুবাই যান। সেখান থেকে ১১ অক্টোবর চীন যান। চীন থেকে ১৮অক্টোবর দেশে ফেরেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..