বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

পেকুয়ার টইটংয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৩০০ ০০০ বার

কক্সবাজারের পেকুয়ার টইটং ইউনিয়ন এলাকা থেকে কহিনুর আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৯টায় টইটংয়ের নতুন পাড়া এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। কহিনুর আক্তার ওই এলাকার আহমদ ছবিরের ছেলে মোহাম্মদ মিজানের স্ত্রী। মিজান পেশায় ব্রিকফিল্ড শ্রমিক। স্থানীয়রা জানান, গত তিন মাস আগে ওই মিজানের সাথে পেকুয়া সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল কবিরের মেয়ে কহিনুর আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর ওই গৃহবধূ থেকে স্বর্ণ নিয়ে ফেলে তার শ্বাশুড়ি। সেই থেকে ওই গৃহবধূ তার স্বর্ণের জন্য শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়াঝাটি শুরু করে। ঘটনার দিন ও তাদের ঝগড়াঝাটি হয়। একপর্যায়ে কোন সময় ঘরের খুঁটির সাথে গলায় উড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে। নিহত গৃহবধূর মা মরিয়ম খাতুনের দাবি, বিয়েতে মেয়েকে দেওয়া স্বর্ণ আত্মসাৎ করার চেষ্টা করেছিল শ্বশুরবাড়ির লোকজন। সেটা বুঝতে পেরে স্বর্ণালঙ্কার ফেরত চাওয়ায় তারা পরিকল্পিতভাবে তার মেয়েকে হত্যা করেছে। অন্যদিকে নিহতের শ্বাশুড়ির দাবি, বিয়ের আগে থেকে এক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল ওই গৃহবধূর। তার সঙ্গে পালিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে তারা স্বর্ণলঙ্কার জিম্মায় রেখেছিলেন। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোন কিছু বলা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..