বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

প্রধানমন্ত্রীকে হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বশেমুরবিপ্রবি ছাত্রলীগ নেতাদের আল্টিমেটাম

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৪৮৪ ০০০ বার

শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) প্রেসক্লাব আয়োজিত “BSMRSTU’S Weekly Headlines”। গতকাল ২৪ জুন হতে শুরু হয় এই প্রোগ্রাম।

BSMRSTU’S Weekly Heaslines শিরোনামের উদ্ভোধনী প্রোগ্রামটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্যতম চার ছাত্রনেতা মোঃ জাহাঙ্গীর আলম, শেখ তারেক, বাবুল সিকদার বাবু ও এস. এম. মাহাদি হাসান রাসা। উক্ত প্রোগ্রামটি সঞ্চালনা করেন বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে. এম. ইয়ামিনুল হাসান আলিফ।
গতকাল বৃহস্পতিবার (২৪জুন) রাত ৯.৩০ মিনিটে বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের পেইজে শুরু হওয়া লাইভটি শেষ হয় রাত ১১টায়।

ছাত্রনেতারা বিশ্ববিদ্যালয়ের বর্তমান বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি কমেন্ট সেকশনে আসা বিভিন্ন প্রশ্ন নিয়েও আলোচনা করেন। এসময় তারা নিজেদের অধিকার আদায়ের জন্য শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ সময় একটি মানববন্ধন থেকে শেখ হাসিনাকে হুমকি প্রদান ও পরবর্তীতে আরেক শিক্ষার্থী কর্তৃক ফেইসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আগামী রবিবারের মধ্যে ব্যবস্থা নিতে আল্টিমেটাম দেন এই চার ছাত্রনেতা। শিক্ষার্থীদের সেশন চার্জ, পরীক্ষার ফি, হল ভাড়া কমানো সহ অবিলম্বে পরীক্ষা শুরুর বিষয়ে প্রসাশনকে অনুরোধ করেন তারা।

পাশাপাশি সম্প্রতি স্বাধীনতা বিরোধী যে অপশক্তির উত্থানের প্রয়াস দেখা যাচ্ছে ক্যাম্পাসে, সে বিষয়ে কঠোর নজরদারি আছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বলে জানান তারা।
ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম, শেখ তারেক, বাবুল সিকদার বাবু ও এস.এম. মাহদি হাসান রাসা এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ছাত্রলীগের কাছে তাদের দাবি-দাওয়া শুনে তা কার্যকরের প্রতিশ্রুতি দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..