বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

প্রাণচাঞ্চল্য আ’লীগ অফিসে,মেয়র মিন্টুর নির্দেশে অবিসংবাদিত নেতা ডিলুর আসন ধরে রাখার অঙ্গিকার

বাংলাদেশ সারাবেলা বিশেষ রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮৭ ০০০ বার
ঈশ্বরদী আওয়ামীলীগের অফিসে প্রাণচাঞ্চল্য

প্রাণচাঞ্চল্য ফিরে পাচ্ছে ঈশ্বরদী আওয়ামীলীগ অফিস।ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর নির্দেশে অবিসংবাদিত নেতা ডিলুর আসন ধরে রাখার অঙ্গিকার নেতাকর্মীদের। 

সাবেক ভূমিমন্ত্রী,পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও পাবনা-৪ আসনের আমৃত সাংসদ, প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুর সাথে সাথে ঝিমিয়ে পরে এই অঞ্চলের আওয়ামীলীগ নেতাকর্মীদের কার্যক্রম। শোকাচ্ছন্ন পরিবেশে হারাতে থাকে আসনের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা ঈশ্বরদী উপজেলার আওয়ামীলীগ কার্যালয়।
তবে বীর মুক্তিযোদ্ধা ও সদ্য পদত্যাগকারী উপজেলা চেয়ারম্যান, আওয়ামীলীগ মনোনিত এই আসনের সাংসদ প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস মনোনয়ন পাওয়ার পর প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে।
আজ রাত ১০ টার পরেও আওয়ামীলীগ কার্যালয়ের সামনে নেতাকর্মীদের দেখা যায়।
সেখানে উপস্থিত ছিলেন সাবেক পৌর ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন সোহাগ,সাবেক কলেজ ছাত্রলীগ সভাপতি আনোয়ার হোসেন সনেট,যুবলীগ নেতা শফিকুল,আলমগীর,সাবেক পৌর সাত নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আকাশ প্রমুখ।


প্রতিবেদককে সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সোহাগ বলেন “বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস মনোনয়ন পাওয়ায় আমরা খুশি হয়েছি।পাবনা তথা উত্তরাঞ্চলের অবসংবাদিত নেতা প্রয়াত ডিলু চাচার এই আসনটি আওয়ামীলীগের জন্যই ধরে রাখতে পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।”
ঈশ্বরদী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন সনেট বলেন “আমাদের নেতা আবুল কালাম আজাদ মিন্টুর নির্দেশে ঈশ্বরদীর তৃণমূল আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতাকর্মীরা নৌকাকে বিজয়ী করতে কাজ করে যাচ্ছি।
যুবলীগ নেতা শফিকুল বলেন “রাজপথে থেকে বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। ”
আরেক যুবলীগ নেতা আলমগীর বলেন ” এ আসন অবিসংবাদিত নেতা ডিলু ভাইয়ের। এই আসন নুরুজ্জামান বিশ্বাস ভাইয়ের। এই আসন আওয়ামীলীগের আসন।এই আসনে নৌকার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। “

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..