শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

প্রাপ্যতার তারিখ থেকে আপগ্রেডেশনের দাবিতে বশেমুরবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন

বাংলাদেশ সারাবেলা বিশেষ রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৫০১ ০০০ বার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেমুরবিপ্রবি) প্রাপ্যতার তারিখ থেকে আর্থিক সুবিধাসহ আপগ্রেডেশনের দাবিতে এবং দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের আপগ্রেডেশন নিয়ে টালবাহানা ও সময় ক্ষেপণের প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

আজ বুধবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় একাডেমিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রকিকুল ইসলামের সঞ্চালনায় অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ রকিবুল হাসান বক্তৃতায় বলেন, “পদোন্নতি শিক্ষকদের অধিকার, দয়া নয়। দীর্ঘদিন পদোন্নতি না পাওয়ায় শিক্ষকদের সার্বিক গবেষণা এবং সৃজনশীল কাজে অনুৎসাহিত করছে।”

পরিসংখ্যান বিভাগের প্রভাষক মাইদুল হোসেন, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান ইমরান হোসাইন, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক তাপস বালা, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাবিবুর রহমান সহ বিভিন্ন শিক্ষক উক্ত মানববন্ধনে বলেন পদোন্নতি কোন করুণা নয় বরং ন্যায্য অধিকার। সে অধিকার আদায়ে শিক্ষক সমিতিকে প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি নিতে হবে। উক্ত সভায় সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান।

মানববন্ধন থেকে শিক্ষকরা তাদের দাবি পূরণে উপাচার্যের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ২-৩ বছর বিশ্ববিদ্যালয়ে রিজেন্ট বোর্ড হয়নি। যার কারণে শিক্ষকরা পদোন্নতি থেকে বঞ্চিত। এটা একটা বড় সংকট। এই সংকট নিরসনের আহবান জানান তারা।

সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, উপাচার্যের সাথে আমরা প্রতি মাসে ২ বার করে দেখা করেছি। প্রত্যেকবারই তিনি আপগ্রেডেশনের বিষয়ে কমিটি গঠন করে সমাধান করবেন বলে আশ্বাস দেন। কিন্তু এখনো আমরা কোনো সমাধান পায়নি। যার কারণে আমরা আজ মানববন্ধন করতে বাধ্য হয়েছি।

প্রসঙ্গত, বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি কার্যকরী পরিষদের ২১ ডিসেম্বরের জরুরী সভায় ডিউ ডেট থেকে আপগ্রেডেশনের দাবিতে ২৩ ডিসেম্বর মানববন্ধন কর্মসূচী এবং আগামী ২৭ ডিসেম্বর হতে ৩১ ডিসেম্বর তারিখ পর্যন্ত প্রতিদিন এক ঘন্টা করে (বেলা ১২টা থেকে ১টা) শহীদ মিনার পাদদেশে অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..