মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

প্রেমিকাকে প্রমাণ দিতে গিয়ে গ্রেফতার হলেন ভুয়া সিনিয়র এএসপি

বাংলাদেশ সারাবেলা বিশেষ রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৭৯০ ০০০ বার
প্রেমিকাকে প্রমাণ দিতে গিয়ে গ্রেফতার হলেন ভুয়া সিনিয়র এএসপি

গাজীপুরে ভুয়া সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয় দিয়ে গ্রেপ্তার হয়েছেন কাউছার (২৮) নামে এক যুবক।গ্রেফতারের সময় তার কাছে গণভবনের একটি পরিচয়পত্র পাওয়া গেছে।

 

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মাওনা চৌরাস্তা হাইওয়ে পুলিশ বক্স থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কাউছার ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার মজিদপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। কাউছার দুপুর সোয়া ১২টার সময় মাওনা উড়াল সেতুর নিচে কর্তব্যরত কনস্টেবলদের কাছে নিজেকে সিনিয়র এএসপি পরিচয় দেয়। এ সময় তার সাথে এক যুবতী মেয়ে ছিল। পরে তারা কন্সটেবলরা বিষয়টা হাইওয়ে থানার ওসিকে ফোনে জানালে তিনি ওই ভুয়া এএসপিকে উড়াল সেতুর নিচে পুলিশ বক্সে নিয়ে বসানোর নির্দেশ দেন এবং আপ্যায়ন করার কথা বলেন। পরে পুলিশ বক্সে এসে দেখেন সে ওসির চেয়ারে বসে আছে। তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করলে সে প্রকৃত পরিচয় স্বীকার করে। এ সময় তার সাথে থাকা ওই মেয়ে কৌশলে সেখান থেকে সটকে পড়ে। ভুয়া ওই সিনিয়র এএসপির বিরুদ্ধে ব্রাক্ষ্মণবাড়িয়া সদর থানায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে মামলা রয়েছে।

মাওনা হাইওয়ে থানার ওসি বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার কাউছার আরও জানায়, সে ওই মেয়ের সাথে সিনিয়র এএসপি পরিচয় দিয়ে মুঠোফোনে দুই দিনেই প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে মেয়ের কাছে নিজেকে এএসপি প্রমাণ দেওয়ার জন্য মাওনা এলাকায় পুলিশ বক্সে নিয়ে আসে ওই যুবতীকে নিয়ে।

সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে কাউসারের বিরুদ্ধে মামলা দায়ের করে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান হাইওয়ে ওসি আল মামুন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..