বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

ফরিদপুরে খিচুড়ি খেয়ে অজ্ঞান ২৫ জন

মেজবা রহমান, নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৫০৯ ০০০ বার

গতকাল (১৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বারোভাগিয়া গ্রামের মো. সিরাজ মাতুব্বরের বাড়িতে এক পরিবারের ছয় সদস্যসহ ২৫ জন খিচুড়ি খেয়ে অজ্ঞান হয়ে পড়েছেন।

বর্তমানে তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, রোববার(১৭ ই জানুয়ারি) সিরাজ মাতুব্বরের বাড়িতে পারিবারিকভাবে খাওয়ার জন্য দুপুরে পোল্ট্রি মুরগী দিয়ে খিচুড়ি রান্না করা হয় যা খেয়ে সিরাজ মাতুব্বরের পরিবারের ছয়জন এবং জমিতে পিঁয়াজ রোপণের কাজে নিয়োজিত নয়জন শ্রমিক সহ প্রায় ২৫ জন জ্ঞান হারিয়ে ফেলেন।

ফরিদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান,শত্রুতাবশত কেউ ওই খাদ্যে কিছু মিশিয়ে দিতে পারে কিংবা চুরির মানসিকতা থেকেও এ ঘটনা ঘটে থাকতে পারে।এ ব্যাপারে পুলিশের একটি দলকে ঘটনাস্থল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে,ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, খাদ্য খেয়ে জ্ঞান হারিয়ে একই পরিবারের বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের চিকিৎসা চলছে। যার মধ্যে সিরাজ মাতুব্বর নিজে এবং তার পরিবারের তিন নারী ও এক শিশু রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..