বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

ফরিদপুর পৌর মেয়র হিসেবে আওয়ামীলীগের মনোনয়ন চাইবেন আমিনুল ইসলাম মুরাদ

বাংলাদেশ সারাবেলা বিশেষ রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৭১২ ০০০ বার

পাবনা জেলার ফরিদপুর উপজেলার আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন চাইবেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম মুরাদ।

স্থানীয় আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতাকর্মীদের মতে আমিনুল ইসলাম মুরাদকে পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন দিলে সবাই তার পক্ষেই নৌকার হয়ে কাজ করবেন। মাত্র সপ্তম শ্রেণীতেই উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক হয়েছিলেন আমিনুল ইসলাম মুরাদ। পারিবারিক জীবনে পরিবারের অন্যান্য সদস্যরাও জড়িত আওয়ামীলীগের রাজনীতিতেই।তাই আসন্ন পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ার বিষয়ে পুরোপুরি আশাবাদী তিনি।
এ বিষয়ে বাংলাদেশ সারাবেলাকে তিনি বলেন “আমার পিতা ফরিদপুর উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।তিনি বর্তমানে ফরিদপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।  আমি যখন ৭ম শ্রেণির ছাত্র, ২০০৪ সালে তখন প্রথম ফরিদপুর উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত হই। ২০০৮ সালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তির পরে সেখানে ছাত্রলীগের নেতা ছিলাম। ২০১৩ সালে ফরিদপুর উপজেলা ছাত্রলীগের আহবায়কের দায়িত্ব পালন করি। সকল ইউনিয়নের সম্মেলন সম্পূর্ণ করার পর ২০১৪ সালে সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হই। এছাড়া বনওয়ারীনগর ব্লাড ডোনেট ক্লাবের প্রতিষ্ঠাতা আমি।  এছাড়াও এলাকায় মাদক ইভটিজিং এর বিরুদ্ধে সব সময় সরব থাকি।প্রতিটি নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিক নৌকার পক্ষে কাজ করেছি।তাই আমি আশা করছি আগামী পৌর নির্বাচনে আমার ও আমার পরিবারের দলের জন্য করা ত্যাগ ও সবকিছু বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করার সুযোগ দিবেন।”
নির্বাচিত হলে সাধারণ জনগণের পাশে থাকবেন জানিয়ে তিনি বলেন “বাসযোগ্য নগরী গড়ে তোলার জন্য ও সকল নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য আমি মনে করি জনগণ,যারা প্রকৃত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত তাদের নাগরিক সুবিধা নিশ্চিত করতে সবার আগে। আর আমি সেই চেষ্টাই করবো।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..