রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

ফিলিস্তিনে ইসরায়েলি হত্যাযজ্ঞ অবিলম্বে বন্ধ করতে হবে: নোবিপ্রবি উপাচার্য

নোবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৬৮ ০০০ বার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেছেন, ফিলিস্তিনে ইসরায়েল যে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে অবিলম্বে তা বন্ধ করতে হবে। আমরা এ নির্মমতার তীব্র নিন্দা জানাই। গাজায় শিশুসহ যারা নিহত হয়েছেন আল্লাহ তাঁদের শহিদ হিসেবে কবুল করুক।

 

 

আজ সোমবার (০৭ এপ্রিল ২০২৫) নোবিপ্রবি শহিদ মিনার প্রাঙ্গণে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের আয়োজিত সংহতি সমাবেশে একাত্মতা প্রকাশ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

 

 

সমাবেশে নোবিপ্রবি উপাচার্য বলেন, মাতৃভূমি রক্ষার অধিকার সবার রয়েছে। ইসরায়েল তাদের মারণাস্ত্র ব্যবহার করে ফিলিস্তিনের সাধারণ জনগণকে যেভাবে হত্যা করছে আমরা তা কিছুতেই মেনে নিতে পারি না। তারা কি তাদের সন্তানদের এভাবে হত্যা করলে মেনে নিতো? একমাত্র মুসলমান বলেই কি এই হত্যাকাণ্ড? আমরা চাই, ফিলিস্তিন একটি স্বাধীন ও মুক্ত রাষ্ট্র হিসেবে টিকে থাকুক। একই সঙ্গে ইসরায়েলের প্রেসিডেন্টসহ গণহত্যার সঙ্গে জড়িতদের মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। অবিলম্বে এ জুলুম-নির্যাতন বন্ধ করতে হবে। গাজাবাসীর জন্য তরুণ প্রজন্ম যে প্রতিবাদের আয়োজন করেছে এ জন্য আমরা তাঁদের সাধুবাদ জানাই। আজকের এই প্রতিবাদের মাধ্যমে সারা বিশ্বকে জানাতে চাই, আমরা গাজাবাসীর পক্ষে আছি। আল্লাহ যেন ফিলিস্তিনকে একটি স্বাধীর রাষ্ট্র হিসেবে কবুল করেন এই আশাবাদ ব্যক্ত করছি।

 

 

সমাবেশে অংশ নিয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, বিশ্বজুড়ে আজ ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ হচ্ছে। আামাদের এ প্রতিবাদ করে যেতেই হবে। ছোট একটি আন্দোলন থেকে জুলাই আন্দোলনে এত বড় সুফল আসবে, আমরা কেউই তা জানতাম না। তাই প্রতিবাদ জারি রাখতে হবে, সফলতা যে কোনো সময় আসতে পারে।

 

 

সমাবেশে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ বলেন, ফিলিস্তিনে ইসরায়েল যে নিষ্ঠুরতা দেখাচ্ছে, তা খুবই জঘন্য। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। ইসরায়েলের এ হত্যাযজ্ঞ বন্ধে বিশ্ব মানবতা বিশেষ করে মুসলিম বিশ্বের ঐক্য নিশ্চিত করতে হবে।

 

 

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

উল্লেখ্য, এর আগে ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কর্তৃপক্ষ সোমবার (৭ এপ্রিল ২০২৫) বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষাসমূহ স্থগিত ঘোষণা করে। এছাড়াও সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত অফিসসমূহ বন্ধ রাখা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..