বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে- অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি

শামীম হোসাইন তালহা, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৩৬৯ ০০০ বার

নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি বলেছেন, বঙ্গবন্ধুর খুনীদের মধ্যে যারা বিদেশে রয়েছে, তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। একটি গোষ্ঠী এদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। তাদের ইন্ধনে পাকিস্তানী ভাবধারার কিছু বিপথগামী সেনারা নির্মমভাবে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা করেছে। পাকিস্তানী সেনারা যা করতে পারেনি, এসব মীরজাফরেরা সেটাই করেছে। খন্দকার মোস্তাক, মেজর ডালিম, জিয়াউর রহমান গংরা পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড ঘটিয়েছে।

তিনি মঙ্গলবার বিকালে বড়াইগ্রাম পৌর পরিষদ ও পৌর আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকারের সভাপতিত্বে ও সম্পাদক অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট শাহজাহান কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সম্পাদক মিজানুর রহমান, পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, আওয়ামীলীগ নেতা অধ্যাপক আমিনুল হক মতিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুল বারেক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার, উপজেলা শ্রমিক লীগের সম্পাদক আব্দুল জলিল প্রধান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার, শ্রমিক লীগ নেতা রবিউল করিম, যুবলীগ নেতা কাওসার আহমেদ অপু, পৌর যুবলীগের আহবায়ক সাইদুল ইসলাম এবং বড়াইগ্রাম সরকারী কলেজ ছাত্রলীগের সম্পাদক নিলয় সরকার নাসিম।

পরে অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা ও প্রধানমন্ত্রী ও অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..