শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

বঙ্গবন্ধুর সমাধিসৌধে অধ্যাপক ড. মোঃ আনোয়ার খসরু পারভজের পুষ্পস্তবক অর্পণ

বাংলাদেশ সারাবেলা বিশেষ রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৪১৩ ০০০ বার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম মৃত্যুবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাবেক ট্রেজারার ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ আনোয়ার খসরু পারভেজ।

আজ (১৬ আগস্ট) দুপুর ২ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পুষ্পস্তবক অর্পন শেষে তিনি জাতির জনকের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন এবং শোকবইয়ে সাক্ষর করেন।এসময় তার সাথে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-গোপালগঞ্জ এর বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান জনাব শাহাবুদ্দিন শিহাব,বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক জনাব ইমদাদুল হক সোহাগ, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান জনাব শেখ রাজীব হোসেন,টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামিলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব পারভেজ রুমি,পাটগাতি ইউনিয়নের চেয়ারম্যান ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি জনাব শেখ শুকুর আহমেদ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুস সামাদ বিশ্বাস সহ স্থানীয় আওয়ামিলীগের নেতৃবৃন্দ।

জাতির জনকের সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে ড. আনোয়ার খসরু পারভেজ জানান, “বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতা বিরোধী শক্তি যখন এই মহান নেতাকে হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে পাকিস্তানি আদর্শে মুক্তিযুদ্ধের চেতনার উল্টো রথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন এই দিকভ্রান্ত জাতিকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে আনতে শক্তহাতে হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তার দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আমাদের প্রত্যেকের উচিত আগস্টের শোক কে শক্তিতে রুপান্তরিত করে স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র নসাৎ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে যার যার অবস্থান থেকে দেশরত্ন শেখ হাসিনাকে সহযোগিতা করা”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..