মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ

রিফাত নূর রাব্বি , বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৮১৭ ০০০ বার

আজ (১১ জুন) বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার কারামুক্তির দিবস। দীর্ঘ প্রায় ১১ মাস সংসদ ভবনের চত্ত্বরে স্থাপিত বিশেষ কারাগারে বন্দী থাকার পর ২০০৮ সালের এই দিনে মুক্তি পান বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওইসময় সেনা সমর্থিত ড. ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বে পরিচালিত ১/১১ এর তত্ত্বাবধায়ক সরকারের ষড়যন্ত্র ও হয়রানি মূলক মামলার শিকার হন শেখ হাসিনা। ২০০৭ সালের ১৬ জুলাই ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার হন তিনি। কারাগারে থাকা অবস্থায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার চিকিৎসা ও মুক্তির জন্য আওয়ামীলীগ ও তার অন্যান্য সহযোগী সংগঠনের জোরালো দাবি, আন্দোলন ও আন্তর্জাতিক চাপে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।

কারামুক্তির পর সে বছরই জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ জয় লাভ করে।তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে সরকার গঠন করেন। বর্তমানে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে তিনি ও তার দল আওয়ামীলীগ বাংলাদেশের সরকার গঠন করে দেশ পরিচালনা করছে।

এ বছর মহামারী করোনাভাইরাস পরিস্থিতির জন্য শেখ হাসিনার কারামুক্তি দিবসে বাংলাদেশ আওয়ামীলীগের কোন কর্মসূচি থাকছে না বলে জানিয়েছে দলটির পক্ষ থেকে।তবে স্বাস্থ্যবিধি মেনে তাদের সভাপতি ও দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশের সর্বস্তরের জনগণকে পরম করুণাময়ের নিকট প্রার্থনা করার জন্য আহ্বান জানিয়েছে দলটির পক্ষ থেকে। সেই সাথে দেশের চলমান সংকট থেকে উত্তরণের জন্য শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারকে সাহায্য, সহোযোগিতার কথাও জানায় দলটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..