মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বড়াইগ্রাম পৌরসভা চ্যাম্পিয়ন

শামীম হোসাইন তালহা, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৬১৪ ০০০ বার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল (অনুর্দ্ধ-১৭) টুর্নামেন্টের ফাইনাল খেলায় বনপাড়া পৌরসভা ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে বড়াইগ্রাম পৌরসভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

রোববার বিকালে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার ও সম্পাদক অধ্যক্ষ মাহবুব উল হক বাচ্চু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয়নাল গাজী ও সহ-সভাপতি কেএম জামিল হোসেন।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বড়াইগ্রাম পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক ফজের, বনপাড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর শরীফুন্নেসা শিরিন, বড়াইগ্রাম পৌরসভার সচিব জালাল উদ্দিন, সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) নূরুল ইসলাম, বনপাড়া পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন, বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক ও বড়াইগ্রাম পৌর ফুটবল একাদশের টিম ম্যানেজার মতিউর রহমান সুমনসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। খেলায় নান্দনিক ভাষায় ধারাভাষ্য দিয়েছেন ধারাভাষ্যকার ওমর ফারুক ও সাইদুল ইসলাম সৌরভ। মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে অতিথিরাসহ বিপুল পরিমাণ দর্শক ব্যান্ডের তালে তালে আনন্দঘন পরিবেশে খেলাটি উপভোগ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..