বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

বনপাড়া পৌরসভার সাড়ে ৪৩ কোটি টাকার বাজেট পেশ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৩৯১ ০০০ বার

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভায় নতুন কোন কর আরোপ ছাড়াই ২০২২-২০২৩ অর্থ বছরের ৪৩ কোটি ৫১ লাখ ৩০ হাজার ১৫১ টাকার উদ্বৃত্ত বাজেট পেশ করা হয়েছে। রোববার দুপুরে পৌর সভাকক্ষে আয়োজিত সভায় মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই এ বাজেট পেশ করেন।
বাজেটে রাজস্ব খাতে চার কোটি ৯০ লাখ ৭১ হাজার ৯৩৫ টাকা আয় ও চার কোটি ১৪ লাখ ৭৮ হাজার ৩৩৪ টাকা ব্যয় ধরা হয়েছে। উন্নয়ন খাতে ৩৮ কোটি ৬০ লাখ ৫৮ হাজার ২১৬ টাকা আয় ও ৩৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া উদ্বৃত্ত ধরা হয়েছে ৭৬ লাখ ৭৮ হাজার ৮১৭ টাকা।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, ওয়ার্ড কাউন্সিলর বোরহান উদ্দিন ভূঁইয়া, পৌর নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন ও হিসাবরক্ষক মামুনুর রশীদ বক্তব্য রাখেন। সভায় সকল ওয়ার্ড কাউন্সিলর, সাংবাদিক ও সুধীমহল উপস্থিত ছিলেন।

বাজেটে নারীর ক্ষমতায়ন ও দুস্থ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এঅচ ও চজঅচ বাস্তবায়ন, যোগাযোগ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের জন্য রাস্তা-ড্রেন নির্মাণ, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, শিক্ষা ও মেধাবৃত্তি প্রদান, বৃক্ষরোপণ ও মশক নিধনসহ নবায়নযোগ্য জ্বালানী ব্যবহারের মাধ্যমে পৌরসভার সব জায়গায় সড়ক বাতি স্থাপনকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..