মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

ববিতে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত 

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৪৪২ ০০০ বার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সন্ত্রাস বিরোধী বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ৩ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচ তলায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অস্ত্রের মজুদ রয়েছে। চিহ্নিত সন্ত্রাসীরা এসব অস্ত্রের ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের ওপর বারবার হামলা চালায়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ব্যাপারে উদাসীন।

 

বক্তারা আরো বলেন, ২০১৮-১৯ সেশনের বাংলা বিভাগের শিক্ষার্থী তাহমিদ জামান নাভিদ এবং ইংরেজি বিভাগের তানজিম মঞ্জু সহ তাদের অনুসারীরা দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে আতংক ছড়িয়ে আসছে। তাদের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ রয়েছে। আমরা চাই তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং আইনের আওতায় তুলে দেয়া হোক।

 

সমাবেশে বক্তব্য দেয় ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রাজু মোল্লা, ২০১৯-২০ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইরাজ রব্বানী প্রমুখ। এর আগে সন্ত্রাস বিরোধী মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। এসময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিরোধী নানা স্লোগান দিতে থাকে।

 

প্রসঙ্গত, গত শনিবার বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে অভিযান চালিয়ে বিভিন্ন কক্ষ থেকে দুই শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসব কক্ষগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা নাভিদ এবং মঞ্জুর নিয়ন্ত্রণে ছিল বলে স্বীকার করেন হল প্রভোস্ট আবু জাফর মিয়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..