বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

ববি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

ফারহানা নওশীন তিতলী , ইবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৪০ ০০০ বার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন “মৃত্যুঞ্জয়ী মুজিব” ম্যুরালের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আখতার হোসেন আজাদ এর সঞ্চালনায় এসময় বক্তব্য প্রদান করেন রেজওয়ানুল ইসলাম, জিকে সাদিক, আবদুর রউফ প্রমূখ।

এসময় তারা বলেন, পরিবহন শ্রমিকরা শিক্ষার্থীদের উপর হামলার সাহস পায় কিভাবে? আমরা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সারাদেশে বারবার শিক্ষার্থীদের উপর হামলা হলেও প্রতিবারই প্রশাসন নির্বিকার চিত্তে এড়িয়ে যায়। কোন বিশ্ববিদ্যালয় প্রশাসন শাস্তি নিশ্চিত করেছে এমন নজির নেই। বিচারহীনতার পরিবেশ থেকে আমাদের সরে আসতে হবে। রাষ্ট্র ও প্রশাসনকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বক্তারা অবিলম্বে এ হামলার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান। অন্যথায় শিক্ষার্থীদের নিয়ে তীব্র আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

মানববন্ধনে ছাত্র ইউনিয়ন ইবি সংসদ শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন। এছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী এ হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেন বলে জানা গেছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীদের উপর বর্বরোচিত ঘৃণ্য হামলায় ছাত্রসমাজ গভীরভাবে ব্যথিত, মর্মাহত এবং শঙ্কিত। দেশের ভবিষ্যৎ কান্ডারীদের উপর নির্মম হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সাথে বিভিন্ন প্রতিক্রিয়াশীল গোষ্ঠী কর্তৃক শিক্ষার্থীদের উপর পূর্বের হামলা সমূহের বিচারকার্য দ্রুত সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তৌফিকুল সজল ও ফারজানা আক্তার বাড়ি যাবার জন্য বিআরটিসি বাস কাউন্টারে যায়। সেখানে বাস স্টাফের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে সজলকে ছুরিকাঘাত করে রফিক। এছাড়া ফারজানাকে লাঞ্ছিত করা হয়। পরে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এরপর রাতের আঁধারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ঘুমন্ত শিক্ষার্থীদের উপর স্থানীয় পরিবহন শ্রমিকরা হামলা চালায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..