বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

বরইতলীতে বন বিট কর্মকর্তাকে ম্যানেজ করে বনবিভাগের জায়গায় অবৈধ বসতি

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৪৫৩ ০০০ বার

চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আলমনগর এলাকায় আবদুর রহমত নামের এক ব্যক্তি বনবিভাগের জায়গা দখলপূর্বক পাকা বাড়ি নির্মাণ করছে। এছাড়াও আলমনগর এলাকায় চলছে বনবিভাগের পাহাড় কাটার মহোৎসব। কিন্তু দিনের পর দিন বনবিভাগের জায়গা বেদখল হয়ে গেলেও নীরব দর্শকের ভূমিকায় রয়েছে বরইতলী বিট কর্মকর্তা হাসানুজ্জামান। তার এমন নীরব দর্শকের ভূমিকায় থাকার পিছনেও রয়েছে রহস্যের ধুম্রজাল। সরেজমিন গতকাল বিকালে বরইতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আলমনগর এলাকায় গেলে দেখা যায়, কোথাও চলছে পাহাড় কাটার মহোৎসব আবার কোথাও চলছে বনভূমি দখল করে পাকা বাড়ি নির্মাণের হিড়িক। এসময় বাবুল নামের এক ব্যক্তি জানান, এসব বিষয়ে ছবি তুলে বা সংবাদ পরিবেশন করে কোন লাভ হবে না। কারণ, এসব বাড়ি নির্মাণ করতে বনবিট কর্মকর্তাকে দিতে হয় মোটা অঙ্কের উৎকোচ। ফলে এ বিষয়ে সংবাদ পরিবেশন করেও কোন কাজ হবে না। আজকে সকালেও রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তাসহ সঙ্গীয় বনকর্মীরা এসেছিলো। এসে আবদুর রহমতের বাড়িটি ভাঙার চেষ্টা করেছে। পরে স্থানীয় এক প্রভাবশালী নেতার মাধ্যমে তাদেরকে ম্যানেজ করলে তারা চলে যায়। তাদের উচ্ছেদ অভিযানের বিষয়টা আইওয়াশ ছাড়া কিছু নয়। নিয়ম মাফিক উৎকোচ পেলেই বনবিট কর্মকর্তা নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকে। তিনি আরো জানান, আমি একটি পলিথিন দিয়ে বাড়ি নির্মাণ করতে গিয়েও বন বিট কর্মকর্তাকে দিতে হয়েছে টাকা। এ বিষয়ে বরইতলী বনবিট কর্মকর্তা হাসানুজ্জামানের কাছে জানতে বুধবার বিকেল ৩টার দিকে তার মুঠোফোনে ফোন করা হলে তিনি দূরে আছেন এবং পরে সন্ধ্যায় এ বিষয়ে সরাসরি কথা বলবেন বলে ফোন কেটে দেয়। পরে তার বক্তব্যের জন্য সন্ধ্যা ৭টায় পূণরায় ফোন করা হলে এক প্রকার বিরক্তির স্বরে বলেন, আমি দূরে আছি বলেছি এরপরও কেন ফোন দিছেন বলে ফোন রেখে দেয়। এদিকে বিট কর্মকর্তার সাথে ফোনে কথা বলার ২০ মিনিট পার না হতেই সাংবাদিকদের মোবাইলে ফোন করে এক অপরিচিত ব্যক্তি। পরে তার সাথে কথা বলে জানা যায় সে আবদুর রহমতের জামাতা। সাংবাদিকদের নাম্বার কোথায় পেয়েছে তা জানতে চাইলে তিনি তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন। কিন্তু নাছোড়বান্দা সাংবাদিকদের অর্থের লোভ দেখিয়েও কোন ফলপ্রসু না হওয়ায় হতাশ হয়ে ফোন কেটে দেয় আবদুর রহমতের জামাতা। পরে এ বিষয়ে সাংবাদিকরা চুনতি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তার সাথে কথা বলতে তার অফিসে গেলেও তিনি ঐ সময় অফিসে না থাকায় তার সাথে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..