রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত 

মোঃ মিরান হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৬ মে, ২০২৩
  • ৩৯৪ ০০০ বার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) ‌‌‘খ’ ইউনিটের মানবিক শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিতির হার ছিলো ৯৪.৫৩ শতাংশ।

 

শনিবার (৬ মে) সকাল ১১টা থেকে ১২ টা ৩০ মিনিট পর্যন্ত একযোগে আটটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর আগে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় তিনি শিক্ষার্থীদের খোঁজ খবর নেন।

 

রাজধানীর বাইরে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৮৭৪ জন। মোট উপস্থিত ছিলো ২৭১৭ জন এবং উপস্থিতির হার ছিলো ৯৪.৫৩ শতাংশ। অনুপস্থিত ছিলো ১৫৭ জন। বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেন।

 

পরীক্ষা শেষে ভর্তিচ্ছু এক পরীক্ষার্থী বলেন, আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পেরেছি। কোনো রকম সমস্যা হয়নি। বিড়ম্বনা দূর করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন উদ্যোগকে আমাদের মুগ্ধ করেছে।

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সকল নিরাপত্তা নিশ্চিত করে সম্পন্ন করতে পেরেছে।কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

এবার ‘খ’ ইউনিটে (মানবিক শাখা) মোট আবেদন করেছেন সারাদেশের মোট ১ লাখ ২২ হাজার ৮৮৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। আসন রয়েছে ২ হাজার ৯৩৪ টি। সেই হিসাবে এবার প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিছে প্রায় ৪২ জন শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..