বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

বশেমুরবিপ্রবিতে আমরণ অনশনে ভর্তি পরীক্ষায় অপেক্ষামান থাকা শিক্ষার্থীরা

বাংলাদেশ সারাবেলা শিক্ষাঙ্গন রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৮৪৯ ০০০ বার

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আসন ফাঁকা থাকা সত্বেও ভর্তি না নেয়ায় অপেক্ষামান প্রশাসন কর্তৃক প্রকাশিত সর্বশেষ অপেক্ষমান ভর্তি পরীক্ষার্থীরা আমরণ অনশনে নেমেছেন।

জানা যায় ভর্তি পরীক্ষায় উল্লেখ করা আসন সংখ্যা পূর্ন না করেই তালিকা থেকে শিক্ষার্থী সংগ্রহ বন্ধ রেখেই ক্লাস করেছেন শিক্ষার্থীরা।

গত মাসের ১৪ তারিখে (১৪ সেপ্টেম্বর) অনিশ্চয়তায় ভুগছেন এমন কিছু সংখ্যক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য বরাবর চিঠি প্রদান করেন। তারা দাবি করেন সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য এবং প্রশাসন সিট সংখ্যা অপূর্ণ রেখে ক্লাস শুরু করে দেয়ায় অপেক্ষামান শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় ফেলে দিয়েছেন। বিভিন্ন শিক্ষক এবং প্রশাসনের ব্যক্তিবর্গ এ ব্যাপারে পদক্ষেপ নিবেন বলে আশ্বাস দিলেও বিগত ৯ মাসে পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলে অভিযোগ করেন এসব শিক্ষার্থী।

এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) অপেক্ষামান থাকা শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে আমরণ অনশন করছে।

অনশনরত শিক্ষার্থীরা জানান যেহেতু বিজ্ঞপ্তিতে উল্লেখকৃত আসন সংখ্যা অপূর্ণ রাখা হয়েছে। তাই যত দ্রুত সম্ভব তাদের ভর্তি নিশ্চিত করে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূণ্যভূমি গোপালগঞ্জে তারই নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষা গ্রহণের সুযোগ করে দিতে হবে।

এ বিষয়ে বশেমুরবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব বাংলাদেশ সারাবেলাকে বলেন- “বন্ধ ক্যাম্পাসে সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়।তবে বিশ্ববিদ্যালয় খুললে শীঘ্রই একটি সিদ্ধান্তে পৌঁছানো যাবে বলে আমি মনে করি।”

উল্লেখ্য, বশেমুরবিপ্রবিতে সর্বমোট প্রায় সাড়ে তিনশটির বেশি সংখ্যা আসন ফাঁকা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..