বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

বশেমুরবিপ্রবিতে কম্পিউটার চুরির ঘটনায় তথ্যগত ভুল,৪৯টি কম্পিউটার চুরি;তদন্ত কমিটি গঠন

মোঃ তোফাজ্জল হোসেন, বশেমুরবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ১০২৬ ০০০ বার

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর একুশে ফ্রেবুয়ারি লাইব্রেরি ভবন থেকে ৪৯ টি কম্পিউটার চুরি হয়েছে।

এর আগে গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ৯১ টি কম্পিউটার চুরির কথা জানানো হলেও গণনায় ভুল ছিলো জানিয়ে আজ নতুন করে ৪৯ টি কম্পিউটার চুরির ঘটনা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুল আলম।

কম্পিউটার চুরির ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আইন অনুষদের ডিন জনাব কুদ্দুস মিয়াকে সভাপতি ও রেজিস্ট্রার ড. নূর উদ্দীন আহমেদকে সদস্য সচিব করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর আব্দুর রহিম, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী এস্কান্দার আলী, প্রক্টর ড. মো. রাজিউর রহমান, ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান নাছিরুল ইসলাম ও সহকারী প্রক্টর মো. নজরুল ইসলাম।

উল্লেখ্য ঈদের ছুটি শেষ করে রবিবার থেকে সীমিত পরিসরে সকল দাপ্তরিক কার্যক্রম শুরু হওয়ার পর চুরির বিষয়টি জানা যায় বলে গতকাল জানিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরর রেজিস্ট্রার প্রফেসর ড.নূর উদ্দীন আহমেদ।সেসময় ৯১টি কম্পিউটার চুরির কথা জানান তিনি।তবে আজ বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয় লাইব্রেরিতে ৯১ টি কম্পিউটার থাকলেও চুরি হয়েছে ৪৯ টি।বাকিগুলো এখনো লাইব্রেরি ভবনেই আছে।

প্রসঙ্গত, এর আগে আরো দুবার বশেমুরবিপ্রবিতে চুরির ঘটনা ঘটেছিলো। এর মধ্যে একটি ঘটনায় মামলা হলেও কোনো আসামীকে শনাক্ত করা যায়নি।
এদিকে চলমান করোনা পরিস্থিতিতে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় বন্ধ ছিলো বশেমুরবিপ্রবি।ছুটিকালীন এই সময়ে শিক্ষার্থীদের মেস ও ফ্লাট বাড়িতে ঘটেছে একাধিক চুরির ঘটনা।
বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা থেকে ৪৯টি কম্পিউটার চুরিতে ফুঁসে উঠেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতা ও নিরাপত্তা ব্যবস্থাকে অপ্রতুল উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছে বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..