শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

বশেমুরবিপ্রবিতে প্রথমবার ভেটেরিনারি অলিম্পিয়াড অনুষ্ঠিত

এস এম মানিক, বশেমুরবিপ্রবি প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৫০৫ ০০০ বার

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং ন্যাশনাল ভেটেরিনারি ডিন কাউন্সিলের আয়োজনে বাংলাদেশে প্রথমবারের মতো ভেটেরিনারি অলিম্পিয়াড-২০২২ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মাঝে মুক্তমঞ্চে উক্ত অলিম্পিয়াড এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুল হকের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ সরকার, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস সেন, এএসভিএম বিভাগের সহকারী অধ্যাপক ডা. হুর ই জান্নাত ও সহকারী অধ্যাপক ডা. মার্জিয়া আফরোজ, কৃষি বিভাগের চেয়ারম্যান ড. নাজমুল হক শাহীন, এফএও এর প্রতিনিধি এবং বিভাগের শিক্ষার্থীরাসহ অন্যান্যরা।

এ সময় এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুল হক বলেন, ভেটেরিনারি শিক্ষাকে আরও আধুনিকায়ন করতে আজকের এই প্রথম বাংলাদেশ ভেটেরিনারি অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দক্ষ ভেটেরিনারিয়ান তৈরিতে কাজ করে যাবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা কয়েকটি ধাপে বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করেন। দুপুর ৩.১৫ টায় বিজয়ী দলের নাম ঘোষণার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উক্ত অলিম্পিয়াডের কোয়ালিফায়িং রাউন্ডে বশেমুরবিপ্রবির এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের ১৪ টি টিমের সাথে প্রতিযোগিতা করে ১০০ নাম্বারের ভিতরে ৬৪ নাম্বার পেয়ে সেরা টিম নির্বাচিত হয় “টিম- এন্টিডট”। এছাড়া ৫৯ নাম্বার পেয়ে দ্বিতীয় টিম নির্বাচিত হয় টিম- হাইপোথ্যালামাস এবং ৫৭.৫ নাম্বার পেয়ে তৃতীয় টিম নির্বাচিত হয় টিম- প্যানথেরা লিও।

টিম এন্টিডটের ৫ সদস্য মো. রাকিবুল হাসান, পবিত্র সরকার, মো. ফরিদুল ইসলাম, পূজা দাস, ফাতেমাতুজ জোহরা ওমি আগামী ১৬ নভেম্বর কক্সবাজারের হোটেল রয়‍্যাল টিউলিপে অন্য ১২ টি ক্যাম্পাসের ১২ টি বিজয়ী টিমের সাথে অলিম্পিয়াডের ফাইনাল পর্বে অংশ নিবে।

টিম এন্টিডটের টিম লিডার রাকিবুল হাসান বলেন, টিমের সদস্যরা অনেক খুশি। আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। প্রথম রাউন্ড শেষ হয়েছে, আগামী ১৬ই নভেম্বর আমাদের ফাইনাল রাউন্ড কক্সবাজারে অনুষ্ঠিত হবে। এখন আমারা সেটার জন্যই নিজেদেরকে প্রস্তুত করছি। বিশ্ববিদ্যালয়ের সকলের কাছেই আমরা দোয়া প্রত্যাশী আমরা যেন ফাইনাল রাউন্ডে আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করতে পারি।

প্রথমবারের মতো আয়োজিত উক্ত অনুষ্ঠানে অনলাইনে ১২ টি বিশ্ববিদ্যালয়ের মোট ১৬৬টি দল অংশগ্রহণ করে এবং অনুষ্ঠানটি একযোগে ১২ টি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..