বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

বশেমুরবিপ্রবি’তে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন

আর এস মাহমুদ হাসান, বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) সংবাদদাতা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৯ ০০০ বার

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১.৩০ টায় এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) বিভাগের আওতাধীন এই হাসপাতালে উদ্বোধন করেন কৃষি অনুষদের ডিন ড. নাজমুল হক ও এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুল হক।

এসময় উপস্থিত ছিলেন এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. হুর ই জান্নাত জ্যোতি ও ডা. মার্জিয়া আফরোজ প্রিয়া। এছাড়া এএসভিএম বিভাগের ইন্টার্ন ডাক্তারসহ অন্যান্য শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

কৃষি অনুষদের ডিন ড. নাজমুল হক বলেন, “এএসভিএম বিভাগের ৫ বছর মেয়াদি শিক্ষার কার্যক্রম ও সনদপত্র প্রাপ্তির জন্য ভেটেরিনারি টিচিং হাসপাতাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আবশ্যক। এএসভিএম বিভাগ তাদের ঐকান্তিক চেষ্টায় প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন ভেটেরিনারি টিচিং হাসপাতালে শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা প্রদানের জন্য শিক্ষা সফরের আয়োজন করেছে। সে অভিজ্ঞতার আলোকে তারা অনানুষ্ঠানিকভাবে ভেটেরিনারি টিচিং হাসপাতালের কার্যক্রম আগে থেকেই শুরু করেছে। অদ্য ৫ সেপ্টেম্বর এএসভিএম বিভাগের ভেটেরিনারি টিচিং হাসপাতালের শুভ উদ্বোধন হলো। এর মাধ্যমে প্রাণী চিকিৎসার জগতে এক নতুন দ্বারের উন্মোচিত হলো। এই উদ্যোগের জন্য বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য রইল অভিনন্দন ও কৃতজ্ঞতা। আমি তাদের উত্তরোত্তর সফলতা কামনা করি। উল্লেখ্য যে, এই ভেটেরিনারি টিচিং হাসপাতালের আধুনিকায়ন ও সুবিধাদি অতিসত্বর নিশ্চিত করার জন্য অত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ইউজিসি, ডিএলএস ও পেশাজীবী সংগঠনের প্রতি উদাত্ত আহ্বান রইল।”

এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুল হক বলেন, “আমাদের বিভাগ এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন থেকে আমরা কম্বাইন্ড ডিগ্রি দেয়। ডিগ্রি পাওয়ার পর শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন প্রাপ্তির সাপেক্ষে তারা নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিতে পারবে ও প্রাকটিস করতে পারবে। সেই লক্ষ্যে ভেটেরিনারি টিচিং হাসপাতাল প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি ছিলো। যেটা আমরা প্রথম থেকে আশা করেছিলাম, যাইহোক অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজ আমরা ভেটেরিনারি টিচিং হাসপাতালে উদ্বোধন করতে সক্ষম হয়েছি। এর মাধ্যমে ছাত্রছাত্রীরা তত্বীয় জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞানের চর্চাও করতে পারবে। আমি মনে করি টিচিং হাসপাতাল উদ্বোধন এর মাধ্যমে আমাদের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগ কর্তৃক প্রদত্ত ডিগ্রীর জন্য যা যা দরকার তার একটা পরিপূর্ণতা পেল।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..