বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

বশেমুরবিপ্রবি’তে স্কয়ারের আয়োজনে ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রাম

আর এস মাহমুদ হাসান, বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) সংবাদদাতা:
  • আপডেট টাইম : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৬ ০০০ বার

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন

প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) বিভাগের আয়োজনে ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এগ্রোভেট ডিভিশনের সহযোগিতায় রবিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় একাডেমিক ভবনের ১১৫ নং রুমে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

জানা যায়, এ বছর এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন(এএসভিএম) বিভাগের প্রথম ব্যাচের (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) ৬৫ জন শিক্ষার্থী ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিচ্ছেন। এরমধ্যে ৪৮ জন বাংলাদেশি ও ১৭ জন নেপালি শিক্ষার্থী।

ইন্টার্নিশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে ছিলেন কৃষি অনুষদের ডিন ড. মো. নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টার্নিশিপ প্রোগ্রাম-২০২৩ এর আহবায়ক ও এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. হুর ই জান্নাত জ্যোতি।

এএসভিএম বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুল হক এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এগ্রোভেটের সেলস ম্যানেজার কাজী রবিউল হাসান, এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মার্জিয়া আফরোজ প্রিয়া। পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় ছিলেন ফারিয়া বিনতে রহমান সৌমি।

এসময় অতিথিরা বলেন, “ভেটেরিনারি পেশা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেবাধর্মী পেশা। এজন্য দেশকে এগিয়ে নিতে ও প্রাণিসম্পদের উন্নয়নে সফলভাবে ইন্টার্নশিপ সম্পন্ন করে সবাইকে অভিজ্ঞতা লাভ করতে হবে। তারা সর্বোপরি ইন্টার্নশিপ প্রোগ্রামের সার্বিক সফলতা কামনা করেন”।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এগ্রোভেটের সেলস ম্যানেজার কাজী রবিউল হাসান তার আলোচনায় ১৯৫৮ সালে স্যামসন এইচ চৌধুরী এবং তার তিন বন্ধু মিলে স্কয়ার ফার্মাসিউটিক্যালস গড়ে তোলার ইতিহাস সম্পর্কে বলেন। এছাড়া তিনি বায়োসিকিউরিটি, ভ্যাক্সিনেশন, এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট নিয়ে আলোচনা করেন।

এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের চেয়ারম্যান ড. মো. নাজমুল হক বলেন, “ইন্টার্নশিপের ৬ মাস সময়ে দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। এসময় তিনি ইন্টার্ন ডাক্তারদের ভালো কোয়ালিটির প্রোডাক্ট ব্যবহারের জন্য বলেন”।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এগ্রোভেট ডিভিশনের এক্সিকিউটিভ(ভিএসডি) ড. মো. ইশতিয়াক আহমেদ স্কয়ারের বিভিন্ন প্রোডাক্টের গুণাগুণ নিয়ে আলোচনা করেন এবং ফিল্ড প্রাক্টিস সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন।

আর এস মাহমুদ হাসান
ফোন: ০১৭৩৩-৫৩৭০৭১

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..