বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

বশেমুরবিপ্রবি’র চুরি যাওয়া ৩৪টি কম্পিউটার উদ্ধার,বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য

মোঃ তোফাজ্জল হোসেন, বশেমুরবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৭৪৩ ০০০ বার

দুই জন আটক সহ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর  ৩৪ টি কম্পিউটার উদ্ধার করা হয়েছে। রাজধানীর একটি আবাসিক হোটেল থেকে কম্পিউটারগুলো উদ্ধার করা হয়।এদিকে এ ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য।  যৌথ মালিকানার ওই হোটেলের অন্যতম মালিক পলাশের বাড়ি গোপালগঞ্জ। প্রাথমিকভাবে তার সম্পৃক্ততার কথা জানা গিয়েছে। 

 গতকাল বৃহষ্পতিবার (১৩ই আগস্ট) সন্ধায় গোপন খবরের ভিত্তিতে বনানী থানা পুলিশ ক্রিস্টাল আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সেখান থেকে ৩৪ টি কম্পিউটার উদ্ধার সহ দুই জনকে আটক করে।বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম। আটককৃত দুই জনের ব্যাপারে সঠিক তথ্য জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত বাংলাদেশ সারাবেলা’কে জানান আটককৃত দুই জন হোটেলের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি।

এদিকে যৌথ মালিকানার ওই হোটেলের অন্যতম মালিক গোপালগঞ্জের সদর থানার গোপিনাথপুরের পলাশ শরীফ গোপিনাথপুর ইউনিয়ন চেয়ারম্যানের ভাই ও স্থানীয় যুবলীগ নেতা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতদের মধ্যে একজন পলাশের মাধ্যমে কম্পিউটারগুলো হোটেলে আনা হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত,গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একুশে ফেব্রুয়ারি লাইব্রেরী থেকে চুরি হয় ৪৯ টি কম্পিউটার। গত ৯ই আগস্ট বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম সীমিত আকারে শুরু হলে চুরির বিষয়টি নিশ্চিত হয়।চুরির বিষয়টি নিশ্চিত করেন অত্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা জনাব মাহবুবুল আলম। এরই মধ্যে চুরির ঘটনাকে কেন্দ্র করে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি সহ গোপালগঞ্জ সদর থানায় একটা মামলা দায়ের করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..