শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

বশেমুরবিপ্রবি’র সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা শিক্ষক সমিতির

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৬৫০ ০০০ বার

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। আজ সোমবার বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি এক বিবৃতিতে এ তথ্য জানায়।শিক্ষক সমিতির প্যাডে সভাপতি ড. মো. কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক ড. মো. আবু সালেহ স্বাক্ষরিত এ বিবৃতিতে জানানো হয়েছে “দীর্ঘদিন ধরে শিক্ষকদের ন্যায্য অধিকার আর্থিক সুবিধাসহ প্রাপ্যতার তারিখ থেকে আপগ্রেডেশন, শিক্ষা ছুটি বিপরীতে যোগদানকৃত শিক্ষকদের চাকুরী স্থায়ীকরণ নিয়ে প্রশাসনের খামখেয়ালি আচরণ ও সময়ক্ষেপণ নীতি আপগ্রেডেশনের বিষয়টিকে জটিল থেকে আরও জটিলতর করে তুলেছে, যার নিমিত্তে শিক্ষকদের আপগ্রেডেশন একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা শিক্ষকদের আপগ্রেডেশন দ্রুত কার্যকর করতে মাননীয় উপাচার্যের সাথে শিক্ষক সমিতি বারবার আলোচনা করলেও তা শুধু আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। শিক্ষক সমিতির চাপের মধ্যে আপগ্রেডেশন এর ভাইভা শেষ করলেও, দীর্ঘ ১ মাস ধরে রিজেন্ট বোর্ড সভা আয়োজনের কোন কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হয়নি, যা প্রশাসনের আন্তরিকতার অভাব বলেই শিক্ষক সমিতি মনে করে। এমতাবস্থায় শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত সাধারণ সভায় সাধারণ শিক্ষকদের সম্মতিক্রমে ৫এপ্রিলের মধ্যে রিজেন্ট বোর্ড সভা আয়োজনের কোন কার্যকর উদ্যোগ গ্রহণ করা না হলে ৬ এপ্রিল থেকে সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করার যে সিদ্ধান্ত গৃহীত হয়, তা শিক্ষক সমিতি মাননীয় উপাচার্যকে অবহিত করে। এরই ধারাবাহিকতায়, শিক্ষক সমিতির সাথে মাননীয় উপাচার্য আলোচনায় বসেন। উক্ত আলোচনায় মাননীয় উপাচার্য ১২ এপ্রিলের মধ্যে প্রাপ্যতার তারিখ থেকে আপগ্রেডেশন কার্যকর করার লক্ষ্যে রিজেন্ট বোর্ড সভা আয়োজন করবে বলে প্রতিশ্রুতি দেন। এই আলোচনার প্রেক্ষিতে শিক্ষক সমিতি মাননীয় উপাচার্য কে তার প্রতিশ্রুতি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করার দাবি জানায়। উপাচার্য মহোদয় ৫ এপ্রিলের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে রিজেন্ট বোর্ডের তারিখ (১২ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বলে শিক্ষক সমিতিকে প্রতিশ্রুতি দেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, গত ৪ এপ্রিল শিক্ষক সমিতি পুনরায় রিজেন্ট বোর্ড আয়োজন করার অগ্রগতি সম্পর্কে জানতে উপাচার্যের সাথে দেখা করে। কিন্তু লকডাউন এর কথা বলে রিজেন্ট বোর্ড আয়োজন করার বিষয়ে মাননীয় উপাচার্য অপারগতা প্রকাশ করে। কারণ হিসেবে আরও বলেন যে, হায়ার বোর্ড, কর্মকর্তা – কর্মচারীদের আপগ্রেডেশন বোর্ড করতে অফিস খোলা রাখা লকডাউনের জন্য সম্ভব না। শিক্ষক সমিতি বিকল্প হিসেবে অনলাইনে ভাইভা নেয়ার জন্য অনুরোধ করে। কিন্তু মাননীয় উপাচার্য অনলাইনে ভাইভা নিবে না বলে শিক্ষক সমিতিকে অবহিত করেন।”

 

বিবৃতিতে আরো জানানো হয় শিক্ষক সমিতি আপগ্রেডেশন নিয়ে উপাচার্যের উদাসীনতা ও আন্তরিকতার অভাব বলে তীব্র প্রতিবাদ করে। পরিশেষে মাননীয় উপাচার্য কোন অবস্থায় এখন কিছু করতে পারবে না বলে শিক্ষক সমিতি কে জানায় এবং লকডাউন পরিস্থিতির উত্তরণ পর্যন্ত অপেক্ষা করতে বলে। এরই পরিপ্রেক্ষিতে, বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি কার্যকরী কমিটির একটি জরুরী সভা ৫ এপ্রিল দুপুর ১ঃ০০ টায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে গত ২২/০৩/২০২১ তারিখে অনুষ্ঠিত সাধারণ সভায় সকল শিক্ষকদের মতামত অনুযায়ী ৬ এপ্রিল থেকে সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার যে সিদ্ধান্ত গৃহীত হয়, সেটি কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এরই ধারাবাহিকতায়, আগামী ৬ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য সকল ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা করা হল। শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য জন্য সম্মানিত শিক্ষকবৃন্দের নিকট সবিনয় আহবান জানানো হল। উল্লেখ্য যে, লকডাউন এর জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় বিশ্ববিদ্যালয় খোলার সাথে সাথে সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা করা হল।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..