শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

বশেমুরবিপ্রবি ছাত্রলীগের উদ্যোগে শহীদ নূর হোসেন দিবস উদযাপন

বশেমুরবিপ্রবি প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৩৯১ ০০০ বার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস উদযাপিত হয়েছে। আজ (১০ নভেম্বর) দুপুর তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে বাংলাদেশ ছাত্রলীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান এবং প্রধান আলোচক হিসেবে ছিলেন বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ইমদাদুল হক শরীফ ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সোলায়মান হোসাইন।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী কারিমুল হক এর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি ছাত্রলীগ নেতা শেখ তারেক এবং এম এম ইব্রাহিম পলাশ সহ বশেমুরবিপ্রবি ছাত্রলীগের কর্মীরা।

ছাত্রলীগ নেতা শেখ তারেক তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আজ আমরা শেখ হাসিনার হাত ধরে যে পরিচ্ছন্ন গণতন্ত্র পেয়েছি সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনতেই ১৯৮৭ সালে শহীদ হন নূর হোসেন সহ যুবলীগের দুইজন নেতা। আজকের বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীদের ধারন করতে হবে সেই শহীদ নূর হোসেনের আদর্শ। ”

উক্ত আলোচনা সভায় ছাত্রলীগ নেতা এম এম ইব্রাহিম পলাশ দিবসটির তাৎপর্য তুলে ধরেন। স্বৈরশাসক হোসেইন মোহাম্মদ এরশাদ কর্তৃক গঠিত দল ও তার দলের আদর্শ বাংলাদেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না বলে উল্লেখ করেন তিনি।
এম এম ইব্রাহিম পলাশ তার সুদীর্ঘ বক্তৃতায় আরোও তুলে ধরেন বশেমুরবিপ্রবি ছাত্রলীগের ইতিহাস এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকটকালে বশেমুরবিপ্রবি ছাত্রলীগের ভূমিকা। এছাড়াও বাংলাদেশ আওয়ামীলীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হচ্ছে এদেশে তা রুখতে বিএনপির জনবিচ্ছিন্ন কর্মসূচির সমালোচনা করেন।

এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন বশেমুরবিপ্রবি শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী সোহেল রানা, আশিস এডিসন এবং রসূল।

ছাত্রলীগের একটি গুরুত্ত্বপূর্ণ ও অ্যাকটিভ ইউনিট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এর কমিটি না থাকা নিয়ে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন এবং উদ্বর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মোয়াজ্জিন আব্দুর রহিম এর পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..