মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচনে সভাপতিসহ ৫ পদে বিনাপ্রতিদ্বন্দীতায় জয়ী 

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৭৪৪ ০০০ বার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতি নির্বাচনের প্রার্থিতা যাচাই বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রাথমিকভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান। সভাপতি পদ ছাড়াও আরও চারটি পদে প্রার্থী না থাকায় ওই পদগুলোতেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে প্রার্থীরা। বিজয়ী প্রার্থীদের সকলেই বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

 

গতকাল (১৪ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার মোঃ মজনুর রশিদ এক সংবাদ সম্মেলনে নির্বাচন বিষয়ক এসব তথ্য জানান।

 

প্রধান নির্বাচন কমিশনার মোঃ মজনুর রশিদ বলেন, সভাপতি পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে ড. মোঃ কামরুজ্জামান। এছাড়া, অন্য আরো চারটি পদেও কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে না। ফলে ওই পদগুলোতেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

অন্যান্য চারটি পদে নির্বাচিতরা হলেনঃ সহ-সভাপতি পদে ড. মোঃ রাশেদুজ্জামান, কোষাধ্যক্ষ পদে ড. মোঃ বশিরউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলাম ও দপ্তর সম্পাদক পদে গাজী মোঃ মাহবুব।

 

গতকাল প্রার্থী যাচাই বাছাই ও মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সকল প্রার্থীকে বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। এছাড়া, কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেননি বলে জানান নির্বাচন কমিশন।

 

আগামী ১৯ জানুয়ারি সাধারণ সম্পাদক,প্রচার সম্পাদক ও সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার মোঃ মজনুর রশিদ। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

 

উল্লেখ্য, গত মেয়াদেও বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হন ড. মোঃ কামরুজ্জামান।টানা দ্বিতীয়বারের মতো বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষক নেতা হিসেবে নির্বাচিত হলেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..