বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃত্বে আবারও কামরুজ্জামান-সালেহ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৭৩০ ০০০ বার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতির ২০২২-২৩ কার্য বর্ষের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৫ টি পদের মধ্যে ১৪ টি পদেই নির্বাচিত হয়েছেন ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদ’ এর প্রার্থীগণ।

শিক্ষক সমিতির সদ্য বিদায়ী কমিটির সভাপতি ড. মোঃ কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক ড. মোঃ আবু সালেহ পুনরায় নির্বাচিত হয়েছেন।

বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচনে নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি ড. মোঃ রাশেদুজ্জামান, কোষাধ্যক্ষ ড. মোঃ বশির উদ্দিন, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন, দপ্তর সম্পাদক গাজী মোহাম্মদ মাহবুব।
এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন- আবুল বাশার রিপন খলিফা, মোঃ রকিবুল ইসলাম, মাহবুব আলম,
মোঃ জাহিদ হাসান, মোঃএমদাদুল হক, ড. মোঃ নাজমুল হক, বুলু রহমান ও জাকিয়া সুলতানা মুক্তা।

বুধবার (১৯ জানুয়ারি) বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির কার্যালয়ে ২০২২-২৩ কার্য বর্ষের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক স্ব স্ব ভোট প্রদান করেন। পরে সন্ধ্যা ৭ টায় প্রধান নির্বাচন কমিশনার মোঃ মজনুর রশিদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এসময় সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মোঃ বদরুল ইসলাম ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক প্রণিতা দত্ত এবং প্রধান নির্বাচন পর্যবেক্ষক কৃষি অনুষদের ডিন ড. মোজাহার আলী।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি প্রার্থীতা যাচাই, বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সভাপতি, সহসভাপতি, কোষাধ্যক্ষ, যুগ্ম-সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদের বিপরীতে প্রার্থী না থাকায় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদের প্রার্থীদের বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত করা হয়।সাধারণ সম্পাদক, প্রচার সম্পাদক ও সদস্য ৮ টি পদের বিপরীতে ১৯ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..