শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

বহুল প্রতীক্ষিত দুটি হলের উদ্বোধন হলো নজরুল বিশ্ববিদ্যালয়ে

শর্মিষ্ঠা ভট্টাচার্য, জাককানইবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৫৪ ০০০ বার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বহুল প্রতিক্ষিত নবনির্মিত দুটি আবাসিক হল ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ ও ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’-এ আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থী প্রবেশ করানো হয়েছে।

 

মঙ্গলবার(১ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর শিক্ষার্থীদের হাতে ফুল, মাস্ক, কলমসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে প্রথমে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে এবং পরবর্তীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শিক্ষার্থীদের বরন করেন। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাসুম হাওলাদার ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট নুসরাত শারমিন, দুই হলের হাউজ টিউটরগণ ও শিক্ষার্থীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

 

মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিমা ইসলাম তৃণা বলেন, আজকে আমাদের সেই আকাঙ্ক্ষিত দিন, যেই দিনটির জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন থেকে অপেক্ষা করে আসছি। আজকে আমাদের হলের উদ্ভোধনী হচ্ছে এবং আমরা আমাদের কাংখিত হল পেতে যাচ্ছি। আমরা আমাদের হলের গল্প আমাদের সিনিয়রদের কাছ থেকে শুনেছি, পাবলিক বিশ্বিদ্যালয়ের একটি অবিচ্ছেদ্য পার্ট হচ্ছে হল এবং আমরা আজ সেটির স্বাদ আস্বাদন করতে যাচ্ছি। সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর স্যারকে। আমরা স্যারের কাছে কৃতজ্ঞ।

 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, ‘আমরা একটি পরিচ্ছন্ন, সুন্দর ও সুশৃঙ্খল বিশ্ববিদ্যালয় গড়ে তুলবো। তোমরা তোমাদের এই হলকে নিজেদের ঘর মনে করে পরিচ্ছন্ন রাখবে; কারণ পরিচ্ছন্নতাই হলো পবিত্রতা।’ তিনি আরও বলেন, ‘আজ ফেব্রুয়ারির প্রথম দিন। সুতরাং আজকের দিনের গুরুত্ব ও তাৎপর্য অনেক। মহান ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের বাংলা ভাষার মর্যাদা পেয়েছি। ভাষা আন্দোলনের পথ ধরেই ১৯৭১ সনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর সুযোগ্য নেতৃত্ব ছাড়া স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পাওয়া অসম্ভব ছিল।’

 

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থীদের আসন বরাদ্দের তালিকা প্রকাশ ও চাবি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ধারণক্ষমতা ১ হাজার ২শ ৮৪ ও ১ হাজার ১শ ৭৫ জন করে শিক্ষার্থী। হলে প্রবেশের মধ্যদিয়ে শিক্ষার্থীদের বহুল প্রতিক্ষিত হল চালুর দাবিটি পূরণ হলো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..