শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

বাঁশ দিবসে বাংলাদেশকে বাঁশ দিয়ে বিস্কুট খাওয়ানোর কথা জানিয়েছে ভারত

বাংলাদেশ সারাবেলা বিশেষ রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৬৬ ০০০ বার
বাংলাদেশকে বাঁশের বিস্কুট খাওয়াবে ভারত

বাঁশ দিবসে বাংলাদেশকে বাঁশ দিয়ে বিস্কুট খাওয়ানোর কথা জানিয়েছে ভারতের একটি অঙ্গরাজ্য সরকার।    

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাঁশ দিবসে ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বাঁশ থেকে বিস্কুট তৈরির কথা ঘোষণা দেন। ‘বাঁশের তৈরি সুস্বাদু কুকি’ তিনি নিজেও খেয়ে দেখেছেন, আর সেই ছবি পোস্ট করেছেন তা টুইটার একাউন্টেও।
জানা গেছে, ভারতের বাজার ছাড়াও আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের বাজারেও বাঁশের এই বিস্কুট বাজারজাত করার উদ্যোগ নিয়েছে ভারতের রাজ্যটি। গৌমতী নদী দিয়ে সম্প্রতি অভ্যন্তরীণ নৌপথে ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের পণ্য চলাচল শুরু হয়েছে।আর সেই পথেই ‘বাঁশের বিস্কুট’ প্রতিবেশী দেশ বাংলাদেশে পাঠাতে চান ত্রিপুরা।
বিস্কুটটি তৈরি করেছে ত্রিপুরার একটি সরকারি কৃষি গবেষণা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির নাম ব্যাম্বু অ্যান্ড কেইন ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিসিডিআই)।
আন্তর্জাতিক বাঁশ দিবসে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, ‘ত্রিপুরার মানুষের প্রিয় খাদ্য বাঁশ কোড়লকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বাজারজাত করার লক্ষ্যে উদ্যোগী ভারত সরকার। আন্তর্জাতিক বাঁশ দিবসে প্রাথমিকভাবে বাঁশ কোড়লের বিস্কুট বাজারজাত করার সূচনা করলাম।’
মূলত ময়দা, আটা ও বিস্কুট তৈরির অন্যান্য উপকরণের সঙ্গেই বাঁশ কোড়লকে পেস্ট করে এই বাঁশের বিস্কুট প্রস্তুত করা হয়েছে। মাল্টি ভিটামিনস, মিনারেলসে পরিপূর্ণ বাঁশ কোড়ল স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপযোগী। গবেষকদের দাবি, এই খাদ্য ক্যানসার ও ব্যাকটেরিয়া প্রতিরোধেও কার্যকরী ভূমিকা নেয়। বাঁশের কোড়লে পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকায় হজমেও সুবিধা হয়। পাশাপাশি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে বলে জানা গিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..