শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

বাংলাদেশ উন্নয়নশীল দেশ হওয়ায় গোপালগঞ্জে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বায়েজিদ শেখ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৪৭১ ০০০ বার

সম্প্রতি বাংলাদেশ স্বল্প উন্নত দেশের গন্ডি পেরিয়ে উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের বুকে জায়গা করে নিয়েছে।
গত ২৬ ফেব্রুয়ারী,২০২১ রাতে নিউইয়র্কে এক সভায় জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি( সিডিপি) কর্তৃক এমন চূড়ান্ত সুপারিশ পেয়েছে বাংলাদেশ।
যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে এমন অর্জন সত্যিই বাংলাদেশ ও এদেশের মানুষের জন্য খুব গর্বের। তাই দেশজুড়ে উদযাপিত হচ্ছে আনন্দ শোভাযাত্রা ও প্রগতি সভা।

তারই ধারাবাহিকতায় আজ ২৮ মার্চ (রবিবার ) গোপালগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক এক বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা।এছাড়া আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জ পুলিশ সুপার,গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমুখ।
শোভাযাত্রাটি গোপালগঞ্জ ডিসি অফিসের সামনে থেকে শুরু করে গোপালগঞ্জ সদর পৌরপার্কে যেয়ে শেষ হয়।
উক্ত শোভাযাত্রা শেষে গোপালগঞ্জ পৌরপার্কেই অনুষ্ঠিত হয় নির্ধারিত আলোচনা সভা। সেখানে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয় বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য পর্ব।

প্রধান অতিথিসহ আরো যে সমস্ত অতিথিবৃন্দ সেখানে বক্তব্য রাখেন তাঁদের সবার ভাষ্য মতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ আজ স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পন করায় আমরা খুবই গর্বিত।

তাঁরা আরো বলেন এই অর্জনের ধারাবাহিকতায় আমাদের দেশ ২০৩১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালে উন্নত বিশ্বে পরিনত করার ভিশন স্থাপন করেছে বাংলাদেশ সরকার। ইনশাআল্লাহ আমাদের সেই সপ্নগুলোও বাস্তবে রূপ লাভ করবে। সেই সাথে গড়ে উঠবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..