বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

বাউফলে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ইউপি সদস্যকে আর্থিক জরিমানা

মোঃ সিফাত হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৩৯৮ ০০০ বার

পটুয়াখালীর বাউফলের বগা ইউনিয়নের কৌখালী বাজার এলাকার একটি খালে অবৈধ বোম মেশিন (ভাসমান ড্রেজার) দিয়ে বালু উত্তোলনের অভিযোগে মেশিনের মালিক ইউপি সদস্য নিজাম উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরের দিকে ওই জরিমানা করা হয়।

জানা গেছে, বগা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নিজাম উদ্দিনের মালিকানাধীন বালু উত্তোলনের একটি বোম মেশিন দীর্ঘদিন পর্যন্ত অবৈধভাবে বিভিন্ন খাল থেকে বালু উত্তোলন করছিল। একইভাবে গতকাল মঙ্গলবার ওই বোম মেশিন দিয়ে কৌখালী খালে অবৈধভাবে বালু উত্তোলণ করছিল এমন গোপণ সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বায়েজেদুর রহমানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে বালু তোলার পাইপ ও মেশিন জব্দ করে। এসময় বোম মেশিনের মালিক ইউপি সদস্য নিজাম উদ্দিনকে জিজ্ঞেস করলে মেশিন তার নয় বলে জানান। নিজাম মিথ্যার আশ্রয় নিচ্ছেন এমন সত্যতা পেয়ে তাকে আটক করে উপজেলা ভূমি অফিসে নিয়ে আসা হয়। পরে অবৈধ বালু উত্তোলণের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে নিজামকে জোর করে তুলে এনে জরিমানা করা হয়েছে বলে নিজামের চাচা আবদুল ছালাম অভিযোগ করেন। তিনি আরো বলেন, সহকারি কমিশনার (ভূমি) বোম মেশিনের প্রায় ১৫০টি পাইপ ভেঙ্গে দিয়েছেন।

এব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) বায়েজেদুর রহমান বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে খাল থেকে অবৈধভাবে বোম মেশিন বসিয়ে বালি উত্তোলনের অপরাধে ইউপি সদস্য নিজাম উদ্দিনকে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জড়িমানা করা হয়েছে। নিজাম উদ্দিন প্রভাশালীদের ছত্রছায়ায় দীর্ঘদিন পর্যন্ত এ ব্যাবসা করে আসছিল। ঘটনার দিন তাকে জোর করে তুলে আনা হয়নি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভুমি অফিসে নিয়ে আসা হয়েছিল। এ ঘটনার অনেক স্বাক্ষী ও প্রমান রয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..