বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

বাউফলে ঘাট দখলকে কেন্দ্র করে লঞ্চঘাট ইজারাদারকে আ’লীগ নেতার প্রাণ নাশের হুমকি

পটুয়াখালী জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৫২০ ০০০ বার

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা লঞ্চঘাটের ইজারাদারকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারসহ ৪ জনকে আসামী করে বাউফল থানা ও দুমকী থানায় পৃথক পৃথক দুইটি অভিযোগ দায়ের করা হয়েছে।

বাউফল পুলিশ অভিযোগটি সাধারণ ডায়েরিভুক্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছর বগা লঞ্চঘাটের ইজারার দায়িত্ব পান বগা ইউনিয়নের বানাজোড়া গ্রামের আজাহার আলী আকনের ছেলে শাহাবুদ্দিন আকন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ১ জুলাই তাকে বগা লঞ্চঘাটের দায়িত্ব বুঝিয়ে দেন।
২ জুলাই সকার আনুমানিক ১০:০০ ঘটিকার সময় প্রকাশ্যে বগাঘাটে এসে ঘাট ইজারাদার দের ঘাট ছেড়ে চলে যেতে বলেন অন্যথায় প্রাণ নাশের হুমকি দেন । রাতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ডেকে নিয়ে ইজারাদার শাহাবুদ্দিন আকন ও তার শ্রমিকদের খুন জখমের হুমকি দেন। এ সময় শাহাবুদ্দিন আকনের বড় ভাই জালাল আকনের মুঠোফোনে কল দিয়ে আ”লীগ নেতা মোতালেব হাওলাদার বলেন, ‘তোমার ভাইকে ঘাট ছেড়ে দিতে বল,
না হয় হাসপাতালে বেড রেডি কর’।
এ বিষয়ে শাহাবুদ্দিন আকন শনিবার (৩ জুলাই) বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার ও তার ছেলে বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসানসহ ৪ জনকে আসামী করে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অপরদিকে একই দিনে মো.আবদুল মালেক মীর নামক অপর ইজারা অংশিদার রোজ রবিবার ৪/৭/২০২১ ইং তারিখ দুমকী থানায় একটি লিখিত অভিযোগ করেন । অভিযোগে তিনি জানান,মো.মোতালেব হাওলাদার(৬২),মাহামুদ হাসান,(৩২) হাসিবুর রহমান (৩০),আলী আশরাফ,মিলন(৪০),মিলন সিকদার (৩০) প্রতিদিনের  ন্যায় আমি টোল আদায়ের কাজে গেলে প্রতিপক্ষরা মো.মোতালেব হাওলাদার সহ সকল বিবাদীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বগা লঞ্চঘাট এলাকায় এসে আমাকে ঘাট ছেড়ে চলে যেতে বলে অন্যথায় আমাকে প্রানে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায় ।
বর্তমানে শাহাবুদ্দিন আকন ও মো.আবদুল মালেক মীর নিরাপত্তাহীনতায় ভুগছেন কারণ বিবাদি মো. মোতালেব হাওলাদার উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ২য় বিবাধি মো.মাহামুদ হাসান বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ায় দলীয় পেশিশক্তি আর টাকার গরমের কারণে প্রশাসন তাদের হাতে বলে মনে করছেন ভুক্তভুগীরা। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তারা ।
দুমকী থানার ওসি মো.মেহদী হাসান প্রতিবেদককে জানান আমরা আ.মালেক মীর এর একটি লিখিত অভিযোগ পেয়েছি,বিষয়টি তদন্ত করে দেখা হবে । অভিযোগ সত্যতা পেলে আমরা আইনি ব্যাবস্থা নিবো ।
অবশ্য হুমকির বিষয়টি অস্বীকার করে উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার বলেন, এসব তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ।
মূল ইজারাদার শাহাবুদ্দিন আকনের দেয়া অভিযোগে বাউফল থানার ওসি আল মামুন বলেন, লিখিত অভিযোগটি আমরা সাধারণ ডায়েরিভুক্ত করে তদন্ত শুরু করেছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..