শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

বাগেরহাটে ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা; ফোন করলে ডাক্তার যাবে রোগীর বাড়ি

মোহাম্মদ আলী , বাগেরহাট জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৫১২ ০০০ বার

“এই নাম্বারে ফোন করি, ডাক্তার যাবে রোগীর বাড়ি”― এমন প্রতিপাদ্য সামনে রেখে বাগেরহাটে রোগীর বাড়ি গিয়ে চিকিৎসাসেবা প্রদান কার্যক্রম চালু হয়েছে। বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের উদ্যোগে বুধবার (১৪ এপ্রিল) দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল চত্বরে এই ব্যতিক্রমী কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আ ন ম ফয়জুল হক। ব্যতিক্রমী এই স্বাস্থ্যসেবা কার্যক্রমের অধীনে চারটি টিম থাকবে। যা বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মিরাজুল করিম পরিচালনায় করবেন। কোনো রোগী যদি হাসপাতালে আসতে না চান, তাহলে ০১৭৩০-৩২৪৭৯৩ নম্বরে ফোন করলে চিকিৎসক দল চলে যাবে রোগীর বাড়িতে। রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করা করবেন চিকিৎসকরা। কোনো রোগীকে যদি হাসপাতালে এনে চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয়, তাহলে ওই গাড়িতে করেই তাকে হাসপাতালে নিয়ে আসা হবে। ব্যতিক্রমী এই চিকিৎসাসেবা চালু করায় সংসদ সদস্য ও স্বাস্থ্য বিভাগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিরা। ব্যতিক্রমী এই স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক, স্থানীয় সরকারের উপপরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রিজাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ বকসি, বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ মিরাজুল করিম, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..