বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

বানভাসি মানুষের পাশে; ছাত্র ইউনিয়ন

শিতাংশু ভৌমিক অংকুর
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৪৮৭ ০০০ বার

গত ১৬ জুন সিলেট এবং সুনামগঞ্জ জেলা দ্বিতীয় দফা বন্যার শিকার হয়েছে মানুষ। পাহাড়ি ঢল এবং টানা বর্ষণে জেলা দুটির অধিকাংশ অঞ্চল এখন পানির নিচে। জনগণ পানিবন্দী অবস্থায় দিনাতিপাত করছে। প্লাবিত অঞ্চলগুলোয়ে বিদ্যুৎ সরবরাহ নেই, মোবাইল নেটওয়ার্ক নেই। অনিশ্চয়তায় দিন পাড় করছে সেখানকার মানুষজন। এছাড়াও কুড়িগ্রাম, লালমনিরহাট, শেরপুর, নেত্রকোনার বিভিন্ন অঞ্চলের লাখো পানিবন্দী।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ ফয়েজউল্লাহ এবং সাধারণ সম্পাদক দীপক শীল এক যৌথ বিবৃতিতে বন্যাকবলিত এলাকাগুলোতে দুর্যোগকালীন জরুরি অবস্থা জারি করে দ্রুত মানবিক সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়ে ছাত্র ইউনিয়নের উদ্যোগে বন্যা দুর্গতদের জন্য মানবিক ত্রাণ তহবিল গঠনের উদ্যোগ নেয় ছাত্র ইউনিয়ন।সারা দেশের নেতা-কর্মীরা ত্রান তহবিল সংগ্রহ করতে শুরু করে ১৮ জুন থেকে। অন্যদিকে সিলেট জেলা ছাত্র ইউনিয়নের নেতৃত্বে সর্বস্তরের জনগণকে নিয়ে গড়ে তোলেন রেড ভলান্টিয়ার্স টিম। তারা ১৬ জুন হতে নেমে পড়েন বন্যা দুর্গত মানুষের পাশে বিভিন্ন মানবিক সাহায্য সহযোগিতা নিয়ে। ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে যে তহবিল গঠন করা হয়েছে সে তহবিল থেকে সিলেটের রেড ভলেন্টিয়াররা প্রতিদিন বন্যা দুর্গত মানুষের জন্য তিন বেলা রান্না খাবার-বিশুদ্ধ যাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে তাদের কাছে পৌঁছে দিচ্ছেন আর যাদের সাথে নিয়মিত যাতায়াত করা সম্ভব হচ্ছে না তাদের শুকনো খাবার, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট পৌঁছে দিচ্ছেন ছাত্র ইউনিয়নের নেতৃত্বে রেড ভলেন্টিয়ারেরা।
এবিষয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট- সুনামগঞ্জ, নেত্রকোনা-কুড়িগ্রামে বন্যায় ক্ষতি গ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা সিলেটের সর্বস্তরের জনগণকে নিয়ে রেড ভলান্টিয়ার গঠনে করে প্রায় দশ হাজার মানুষের পাশে দাঁড়িয়েছে। সিলেটের মানুষের জন্য তিন বেলা রান্না খাবার, শুকনো খাবার সহ বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে পেরেছি গণ তহবিলের অর্থ দিয়ে।
আমরা ইতিমধ্যে নেত্রকোনা ও কুড়িগ্রামে স্থানীয় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের মাধ্যমে বন্যকবলিত মানুষের পাশে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে সক্ষম হয়েছি। এই সহযোগিতা পরিমাণ অর্থ দিয়ে বিবেচনা করলে প্রায় চার লক্ষ টাকা। আমরা ইতিমধ্যে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ওই অঞ্চলের শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা জীবনে কিভাবে ফিরিয়ে আনা যায় তা নিয়ে চিন্তা ভাবনা করছি।

উল্লেখ গত ১৫ জুন বুধবার হতে প্রবল বৃষ্টির পাশাপাশি পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেট, সুনামগঞ্জ,নেত্রকোনা, কুড়িগ্রাম সহ দেশের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বানভাসি মানুষের দুর্বিষহ জীবনে মানুষের সরকারি সাহায্য সহযোগিতা তেমন একটা চোখে না পড়লেও দেশের বিভিন্ন অঞ্চলে মানুষ ও সংগঠন গুলো মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..