বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে নিহত সিনিয়র ওয়ারেন্ট অফিসারের পরিবারের কাছে সেনাবাহিনী কর্তৃক ঘর হস্তান্তর

মোঃ সিফাত হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৩২৭ ০০০ বার

গত বছর বান্দরবানের বাথিপাড়া এলাকায় অভিযানে জেএসএস পন্থী সন্ত্রাসীদের গুলিতে নিহত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমানের পরিবারের কাছে একটি ভবন হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার বেলা ১১.৩০ এর সময় পটুয়াখালী সদর উপ‌জেলার টাউন বহালগাছিয়া ১নং ওয়া‌র্ডে তার বাড়িতে লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম পিএসসি অধিনায়ক (৩৫ বীর সার্পোট ব্যাটালিয়ন) এর সার্বিক তত্ত্বাবধানে সেনাবাহিনীর পক্ষ থেকে নির্মিত “সেনা নিকেতন” নামের ভবনটি সেনা প্রধানের পক্ষে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন শেখ হাসিনা সেনা নিবাসের ৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবদুল কাইয়ুম ‌মোল্লা (আর‌সি‌ডিএস, এন‌ডি‌সি, পিএস‌সি) । এ সময় নিহত হাবিবুর রহমান এর স্ত্রী ও দুই ছেলে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ ওয়ার্ড কাউন্সিলর সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জন প্রতিনিধি ও সেনা কর্মকর্তাগন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
চার তলা ভিত্তির উপর নির্মিত ভবনটির এক তলার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে প্রদত্ত ভবনটি তার স্ত্রী এবং দুই পুত্র সন্তানের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করণে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..