বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় অনন্য উদাহরণ যবিপ্রবি

মেহেদী হাসান, যবিপ্রবি প্রতিনিধি ঃ
  • আপডেট টাইম : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৫৮০ ০০০ বার

২০০৭ সালের জানুয়ারি মাসের ২৫ তারিখে বাংলাদেশের প্রথম স্বাধীন জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণাকে এগিয়ে নিতে প্রতিষ্ঠা করা হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বয়সে খুব কম হলেও গবেষণায় এই বিশ্ববিদ্যালয়ের অবদান কিন্তু কোন অংশেই কম নয়। প্রতিষ্ঠার ১৬ বছরে এই বিশ্ববিদ্যালয় যেমন অনেক কিছু অর্জন করেছে ঠিক একইভাবে এই বিশ্ববিদ্যালয় বিশ্বমানের গ্রাজুয়েট তৈরী করেছে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য একুশে পদক জয়ী বিশিষ্ট অণুজীববিজ্ঞানী অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন দায়িত্ব নেয়ার পর বিশ্ববিদ্যালয় অনেক এগিয়েছে এবং একের পর এক রেকর্ড সৃষ্টি করেই চলেছে।
২০২০ সালে করোনার ভয়ানক থাবায় যখন সারা বিশ্ব বিপর্যস্ত বাংলাদেশও এর বাইরে নয়। সেই ক্রান্তী লগ্ন সময়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানুষের সেবায় কাজ করার ব্রত নিয়ে এগিয়ে এসেছিলো। বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে করোনা শনাক্ত পরীক্ষা এই যবিপ্রবিতেই শুরু হয়। করোনার ভয়ানক ওমিক্রম ভেরিয়েন্ট এর প্রথম জিনোম সিকুয়েন্সিং করে সে সময় সারা ফেলে দিয়েছিল। শুধু তাই নয় করোনা শনাক্তের নতুন পদ্ধতি সাইবারগ্রিন পদ্ধতিও অণুজীববিজ্ঞান বিভাগের গবেষক দল কতৃক আবিষ্কৃত হয়েছে। বর্তমান উপাচার্য দায়িত্ব নেয়ার পরে গবেষণাকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন এবং এর ফলস্বরূপ সব ক্ষেত্রেই অভূতপূর্ব উন্নতি করেছে যবিপ্রবি।
এখানে এমন কিছু ল্যাব রয়েছে যা বিশ্বমানের। জিনোম সেন্টার, সিএসআইআরএল ল্যাব, নেম ল্যাব সহ প্রতিটি বিভাগে আধুনিক এবং উন্নত মানের ল্যাব রয়েছে যার মাধ্যমে শিক্ষার্থীরা হাতে কলমে কাজ শেখার মধ্যে দিয়ে জ্ঞান অর্জন করছে। এছাড়াও বিএসএল লেভেল ৩ মানের একটি ল্যাব প্রতিষ্ঠার কাজও চলছে। যে যবিপ্রবিকে আগে তেমন কেউ চিনতো না আজ সেই যবিপ্রবি তার গবেষণা আবিষ্কার দিয়ে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে যা একটি নবীন বিশ্ববিদ্যালয় হিসেবে অবশ্যই প্রশংসার দাবিদার। বিশ্বের সেরা ২% গবেষক এর তালিকায় যবিপ্রবির শিক্ষক রয়েছেন। বর্তমান উপাচার্য মহোদয়ের বলিষ্ঠ নেতৃত্বে যবিপ্রবি এগিয়ে যাচ্ছে এবং আগামীতেও আরও এগিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..