বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশীপ তালিকায় পাবিপ্রবির পাঁচ শিক্ষার্থী!

দূর্জয় কর্মকার, পাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৭৬৪ ০০০ বার

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (NST) ফেলোশীপ কর্মসূচী’র আওতায় ২০২১-২২ অর্থবছরে জীব বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞান গ্রুপে ফেলোশীপ পাচ্ছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পাঁচ শিক্ষার্থী। বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানা যায়।

 

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) রেজিস্টার অফিসের স্কলারশীপ শাখা সূত্রে জানা গেছে, জীব বিজ্ঞান ও চিকিসৎসা বিজ্ঞান গ্রুপে ফেলোশীপ প্রাপ্ত শিক্ষার্থীরা সবাই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শিক্ষার্থীরা হলেন, প্রিয়াংকা সুলতানা, মো: আল শাহরিয়ার, মোহাম্মদ মোস্তফা শাহরিয়ার মিলন, রাজন কুমার সরকার এবং আবদুর রহমান।

 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি হতে আরও জানা যায় এবার ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষিবিজ্ঞান এই তিন ক্যাটাগরিতে ফেলোশিপ পাচ্ছেন মোট এক হাজার ৬৫৮ জন শিক্ষার্থী। তন্মধ্যে এমএস শিক্ষার্থী প্রতি ৫৪ হাজার টাকা, এমফিল গবেষক ৬৮ হাজার ৪০০ টাকা এবং পিএইচডি গবেষক তিন লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন।

 

ফেলোশীপের বিষয়ে জানতে চাইলে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান, ” বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ হতে পাঁচ জন শিক্ষার্থী বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশীপ পাচ্ছে এটা আমাদের বিভাগের জন্য আনন্দের সংবাদ। আমরা পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করছি। সামনের দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে আমরা গবেষণার আরও সুযোগ-সুবিধা পেলে আমাদের ডিপার্টমেন্ট হতে শিক্ষার্থীরা গবেষণাকর্মে আরও ভালো করবে বলে আমি বিশ্বাস করি। ”

 

উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই অনুদান প্রদান করে আসছে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..