রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে মানববন্ধন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া

বাংলাদেশ সারাবেলা বিশেষ রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৮২২ ০০০ বার

স্বাস্থ্যবিধি মেনে আংশিকভাবে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবিতে আজ মানববন্ধন করেছে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন হওয়ার কথা থাকলেও,নিষেধাজ্ঞার কারনে সেখানে মানববন্ধন করেনি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
পরবর্তীতে জাতীয় প্রেস ক্লাবে সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে বলা হয় দেশে আজ সব কিছু চালু। কিন্তু বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এভাবে আর কতদিন আমরা বসে থাকা যায়? তাই সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয় খোলা এখন সময়ের দাবি। এবং এটি বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি আমরা।
এদিকে এই মানববন্ধন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।
মানববন্ধনকে ব্যর্থ দাবি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে অধ্যায়নরত খন্দকার শিফাত নূর বলেন “ঢাকায় যা শিক্ষার্থী রয়েছে, তার অল্প কিছু অংশ এলেও তা শ’য়ের উপর হবে। অথচ তাদের মানববন্ধনে মাত্র ৯ জন এসেই প্রমাণ করেছে তাদের এই মানববন্ধন শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছেন। ”
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল-আমিন আলিফ বলেন “লক্ষ-লক্ষ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব কখনো ৯ জনে হয় না।আর যেসব দাবি করা হয়েছে, বাস্তবে আমাদের বিশ্ববিদ্যালয়ে সেসব শর্ত পূরণ প্রায় অসম্ভব কিংবা সময়সাপেক্ষ। ”
এ বিষয়ে আন্দোলনকারী ফেইসবুক গ্রুপ “সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলা চাই” এর এডমিন ও হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ ফারহান প্রিতমের সাথে বাংলাদেশ সারাবেলা যোগাযোগ করলে বলেন “সেখানে ৯ জন শিক্ষার্থী থাকলেও তারা একই বিশ্ববিদ্যালয়ের না।যার জন্য তারা ৯ জন ৯ বিশ্ববিদ্যালয়য়ের প্রতিনিধিত্ব করছে তথা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করছেন।”
পরবর্তীতে কোন কর্মসূচি নেয়া হলে, সেখানে শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত করার চেষ্টা করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..