বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:১২ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

বেনাপোলে সিএন্ডএফ স্টাফ কার্ড জাল করায় ছবি স্টুডিও’র মালিক’কে জরিমানা

এবিএস রনি,শার্শা উপজেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ৪৭৩ ০০০ বার

সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশন এর কার্ড জাল করার অভিযোগে বেনাপোল বাজারের ছবি স্টুডিও’র মালিক ও স্থানীয় একতা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুমন হোসেন কে এবং বন্দরে জাল কার্ড ব্যবহারকারী বেনাপোল পোর্টথানাধীন সাদিপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে আসানুজ্জামান হাসান(৩০) নামের এক প্রতারককে আটক করে জরিমানা আদায় করে বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশন।

বুধবার (২০ জানুয়ারি) বিকালে বেনাপোল স্থলবন্দরের ট্রাক টার্মিনালে সিএন্ডএফ কর্মচারী পরিচয় দিয়ে আসানুজ্জামান হাসান ভারতীয় ট্রাক ড্রাইভারদের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার সময় বন্দরে কর্মরত সিএন্ডএফ কর্মচারীরা তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশন এর নিজস্ব কার্যালয়ে ভূয়া কার্ডসহ তাকে নিয়ে আসা হয়। সে কার্ড কোথা থেকে বানিয়েছে এই বিষয়ে জানতে চাইলে ভূয়া কার্ডধারী হাসান বলে, আমি বেনাপোল বাজারে হাজী মোহাম্মদ উল্লাহ মার্কেটের ছবি স্টুডিও’র স্বত্বাধীকারী সুমন হোসেন এর কাছ থেকে পাঁচ হাজার টাকা দিয়ে ভূয়া কার্ডটি বানিয়েছি। ভূয়া কার্ড নং ২৩৩৮। ছবি স্টুডিও’র সুমন হোসেন একতা প্রেসক্লাব বেনাপোলের সাধারন সম্পাদক বলে পরিচয় দিয়ে থাকে।

স্টাফ এসোসিয়েশন সুত্রে জানা যায়,
ছবি স্টুডিও’র সুমন হোসেন বেনাপোল সিএন্ডএফ এজেন্ট মেসার্স সাফকো এন্টারপ্রাইজ এর বর্ডার ম্যান হিসেবে সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের একজন সদস্য হয়। কাজ না করেও বিশেষ এক ব্যাক্তির সহযোগীতায় সিএন্ডএফ এর নাম ভাঙ্গিয়ে বন্দরে বিভিন্ন অপকর্ম করে আসছে(সুমনের স্টাফ কার্ড নং-২৩৩৭)। এই আইডি কার্ডের রিফারেন্সে সাদিপুর গ্রামের হাসানুজ্জামানকে ভূয়া কার্ডটি তার নিজের স্টুডিও থেকে বানিয়ে দেয়। ভূয়া কার্ডধারী হাসানুজ্জামান ভারত থেকে আসা পন্য বোঝায় ট্রাক ড্রাইভারদের কাছ থেকে কার পাশ নিয়ে আনলোড করার কথা বলে নগদ অর্থ নিয়ে থাকে। পরে সেই কারপাশ ছিড়ে ফেলে। বুধবার প্রতারণা করার সময় তাকে হাতেনাতে ধরে ফেলে সিএন্ডএফ কর্মচারীরা।

বেনাপোল স্টাফ এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র বেনাপোল বন্দরে স্টাফ এসোসিয়েশন এর কর্মচারী পরিচয় দিয়ে বিভিন্ন ভাবে ড্রাইভারদেরকে হয়রানী করে আসছিল। আমাদের স্টাফ এসোসিয়েশনের কড়া নজরদারীতে হাসান ভূয়া কার্ড সহ হাতে-নাতে ধরা পড়ে। পরে আমাদের অফিসে হাসানকে এবং ভূয়া কার্ড বানানোর কারীগর ছবি স্টুডিও’র সুমনকে ডেকে আনা হয়। ছবি স্টুডিও’র সুমনকে এই কর্মকান্ডের সাথে জড়িত পাওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভূয়া কার্ডধারী হাসানুজ্জামান হাসানকে ৫ হাজার টাকা জরিমানাসহ তার পিতার মুচলেখার মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে, ভূয়া কার্ড বানানোর কারিগর একতা প্রেসক্লাব বেনাপোলের সাধারণ সম্পাদক ও ছবি স্টুডিও’র সুমন হোসেন এর স্টাফ এসোসিয়েশনের সদস্য কার্ডটি বাতিল করবে বলে স্টাফ এসোসিয়েশনের নেতৃবৃন্দ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..