শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:২০ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট সাংবাদিক লোকমান নিহত

এবিএস রনি,শার্শা উপজেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৪৮ ০০০ বার

যশোরের শার্শা উপজেলার বেনাপোল বন্দর এলাকায় ট্রাকের সাথে ধাক্কা লেগে বিশিষ্ট সাংবাদিক লোকমান হোনেস রানা(৩৫) নিহত হয়েছেন। লোকমান হোসেন রানা “বার্তা বাজার” (নিউজ পোর্টাল) বেনাপোল প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন, এছাড়া সিঅ্যান্ডএফ এজেন্ট মাহিবি এন্টার প্রাইজের স্টাফ ও ব্যবসার পাশাপাশি তিনি ক্রিয়া অনুরাগী সাংস্কৃতি সাথে জড়িত ছিলেন।

রোববার (১৪ ফেব্রুয়ারী) উন্নত চিকিৎসা নিতে ঢাকা যাওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরনে তিনি মারা যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৩৫) বছর। এসময় তিনি বাবা-মা, স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।

মাহিবি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মফিজুর রহমান জানান, গতকাল সন্ধ্যায় তিনি ব্যবসায়িক কাজ শেষে মটর সাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন। এসময় এক পথচারির সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে তার মাথায় আঘাত লাগে। এতে সে গুরুতর জখম হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাভারণ বুরুজবাগান হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন।তাকে যশোর সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার উন্নতি না হওয়ায়, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করেন। এ্যাম্বুলেন্স যোগে ঢাকা যাওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরনে রাত ২টার দিকে পথিমধ্যে মানিকগঞ্জ পৌঁছালে মারা যায়।

আজ রবিবার(১৪ফেব্রুয়ারি) যোহরের নামাজের পর বেনাপোল কাগজপুকুর প্রাইমারী স্কুল মাঠে এ জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে কাগজপুকুর কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাযায় বিভিন্নস্তরের হাজার হাজার মানুষ,সাংবাদিক,সিএন্ডএফ ব্যবসায়ী,সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও সাংবাদিক লোকমান হোসেন এর অকাল মৃত্যুতে সীমান্ত প্রেসক্লাব বেনাপোল পরিবারবর্গ গভীর ভাবে শোকাহত। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের জন্য সমবেদনা জানায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..