বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

ব্যক্তিস্বার্থ উদ্ধারে মাদ্রাসা সুপারের নামে মিথ্যাচার

বিশেষ রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৩৫ ০০০ বার

পাবনা জেলার সুজানগর উপজেলার কুড়িপাড়া দাখিল মাদ্রাসায় গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে মোটা অংকের উৎকোচের বিনিময়ে তিনজন কর্মচারী নিয়োগ করার পাঁয়তারা চলছে গত ২৫ সেপ্টেম্বর এমন সংবাদ প্রকাশিত হয়। জানা যায়, গত ৯ আগস্ট দৈনিক গণমুক্তি এবং দৈনিক বিবৃতি পত্রিকায় উক্ত মাদ্রাসায় একজন ল্যাব সহকারী, একজন নিরাপত্তাকর্মী ও একজন আয়া নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা যায়, রবিউল নামের এক ব্যক্তি মাদ্রাসা সুপার কোরবান আলীকে দোষারোপ করে তার নামে মিথ্যাচার করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, রবিউলের স্ত্রী নিজেই আয়া পদের জন্য আবেদন করলে রবিউল প্রতিহিংসা এবং ব্যক্তিস্বার্থের জন্য এমন অভিযোগ করেন।

অনুসন্ধানে আরো জানা যায়, মাদ্রাসা সুপারের নামে যে মোটা অংকের টাকার বিনিময়ে ওই তিনটি পদে তিনজন প্রার্থীর নিকট নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করা হয় তার কোন সত্যতা খুঁজে পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে রবিউল ইসলামের থেকে জানতে চাইলে তিনি বলেন, টাকার যে বিষয়টা এখানে বলে হয়েছে সেটি আমি লোকের মুখে মুখে শুনেছি, এটা সঠিক কি না আমি জানিনা। নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,সমস্ত বিষয় গোপনে করা হয়েছে, তার কথার প্রেক্ষিতে জানতে চাওয়া হয় গোপন বিজ্ঞপ্তি হলে তিনি কিভাবে নিয়োগের বিষয়ে জানতে পারলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন দৈনিক গণমুক্তি পত্রিকা থেকে তিনি জানতে পারেন।

এ বিষয়ে মাদ্রাসা সুপার কোরবান আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা আসলে সম্পূর্ণ মিথ্যাচার, বানোয়াট একটা বিষয়। সমস্ত নিয়ম সঠিক ভাবে মেনেই নিয়োগ বিজ্ঞতি দেওয়া হয়েছে। এখানে কোন প্রকার অনিয়মের সুযোগ নেই।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আমজাদ আলী বিশ্বাস বলেন, অভিযোগকারী রবিউলের স্ত্রী নিজেই আয়া পদের জন্য আবেদন করেন এবং কোন যাচাই বাছাই প্রক্রিয়া ছাড়াই রবিউল তার স্ত্রীকে নিয়োগ দেওয়ার বিষয়ে নিশ্চয়তা চায় এবং টাকার যে বিষয়টা নিয়ে অভিযোগ করা হয়েছে এটার কোন ভিত্তি নাই।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..