বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

ব্যাতিক্রমী সাংসদ কন্যা ডরিন

বাংলাদেশ সারাবেলা বিশেষ রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৮১৮ ০০০ বার

আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন জনপ্রতিনিধিদের সন্তান ও আত্বীয়দের কারনে বারবার সমালোচনার মুখে পরতে হয়েছে সরকারকে।সর্বশেষ ঢাকার সাংসদ ও প্রভাবশালী আওয়ামীলীগ নেতা হাজী সেলিম পুত্রের কর্মকান্ডেও সমালোচনার আঘাত সহ্য করতে হয়েছে দল ও সরকারকে।তবে এতোকিছুর মধ্যেও ব্যাতিক্রমী এক সাংসদ কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন।ঝিনাইদহ-৪ আসনে ২০১৪ ও ২০১৮ সালে পরপর দু’বার নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল আজীমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

ব্যাতিক্রমী সাংসদ কন্যা ডরিন,বাবার পাশাপাশি উন্নয়ন কর্মকান্ডে অংশ নিচ্ছেন নিয়মিত

বাবার নির্বাচনে অংশ নেয়ার পাশাপাশি স্থানীয় নির্বাচনেও আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেছেন।দলীয় সকল কর্মকান্ডে অংশ নিয়ে ইতিমধ্যে কালীগঞ্জের আওয়ামীলীগ পরিবারের মন জয় করতে সক্ষম হয়েছেন ডরিন।
শুধু দলীয় নই,সামাজিক উন্নয়ন কর্মকান্ডেও রেখেছেন ভূমিকা। বিশেষত মহামারী করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে এসে দাড়িয়ে ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি।

প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণের শুরু থেকেই কাজ করে যাচ্ছেন সাংসদ কন্যা ডরিন।
করোনা পরিস্থিতি মোকাবেলায় বাবার পাশাপাশি নিজ উদ্যোগে বহুমুখী মানবিক পদক্ষেপ নেন তিনি। করোনায় আক্রান্তদের চিকিৎসা, অসহায় ও লকডাউনে থাকা পরিবারসমূহের খাবার সরবরাহ,রমজান মাসে ইফতারি বিতরণ, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যদব্যদী পৌঁছে দেওয়া ও তাদের খোঁজ রাখছেন মুমতারিন ফেরদৌস ডরিন।


জানা যায়, করোনার শুরুতে নিজ উদ্দোগে এ ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক সাবান ও মাস্ক বিতরণ করেন ডরিন। পরবর্তীতে এলাকার গরীব অসহায় দুঃস্থ খেটে খাওয়া পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পিয়াজ সহ অন্যান্য। স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের দিয়ে টিমওয়ার্ক তৈরি করে সুষমভাবে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় এসব খাদ্য সামগ্রী পৌছে দেন এই সাংসদ কন্যা।

গেল রমজানের ঈদে স্থানীয় অসচ্ছল ব্যাক্তি ও তাদের পরিবারের পাশেও দাঁড়িয়েছে এমপি কন্যা।

এই বিষয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন,” বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় বাবা প্রথম দিন থেকেই একের পর এক যুগান্তকারী সব কর্মসূচী নিয়ে মানুষের পাশে থেকেছেন। বাবার এমন কর্মকাণ্ডে আমি সবসময় গর্ববোধ করি। আমি বাবার পাশাপাশি এলাকার মানুষদের পাশে দাড়াতে পেরে ভালো লাগছে। মূলকথা অসহায়দের পাশে থাকার অনুপ্রেরণা পাই বাবার কাছ থেকেই। ওনার কাছ থেকেই মানুষের বিপদে পাশে দাড়াতে শিখেছি। আমি চাই আমার এই কার্যক্রম অব্যহত থাকুক। সবাই আমার পরিবার ও কালীগঞ্জবাসীর জন্য দোয়া করবেন।”

এদিকে করোনা ভাইরাসের কারনে অসহায় কৃষকদের দূর্দশা চরমে পৌছানোর আশঙ্কা ছিলো সকলেরই।কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের নেতাকর্মীদের ধান কাটা কার্যক্রমে অনেকটাই হতাশার মেঘ কেটে যায় সেই সময়ে। বিভিন্ন সংসদ সদস্যকেও এই ধান কাটা কার্যক্রমে দেখা গেলেও সাংসদ সন্তানদের দেখা পাওয়া যায়নি তেমন। তবে সেই সময় ঐ অবস্থার ইতি টেনে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় সাংসদ কন্যায় তত্বাবধানে অসহায় কৃষকের ধান কেটে দেয় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।সাংসদ কন্যা ডরিনের প্রত্যক্ষ তত্বাবধানে সেসময় অসহায় কৃষকদের ধান কাটে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা।

এছাড়া বিভিন্ন সময়ে বৃক্ষরোপণ, শীতকালে অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেও প্রশংসায় ভাসেন এই সাংসদ কন্যা।


সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ডে বাবা সাংসদ আনোয়ারুল আজীমের পাশে থেকে কাজ করে যাওয়ায় দল ও দলের বাইরে প্রশংসিত হচ্ছেন সাংসদ কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন।

 

নিউজটি শেয়ার করুন..

One response to “ব্যাতিক্রমী সাংসদ কন্যা ডরিন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..