শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

বড়াইগ্রামে অগ্নিকান্ডে ছয়টি বাড়ি পুড়ে ছাই; ৯টি গরু-ছাগলের মৃত্যু

শামীম হোসাইন তালহা, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৫৩২ ০০০ বার

বড়াইগ্রামে আকস্মিক অগ্নিকান্ডে ছয়টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। রোববার বিকালে কালবৈশাখী ঝড়ের সময়ে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের দক্ষিণ মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে একটি গর্ভবতী গাভী ও ৮টি ছাগল পুড়ে মারা গেছে। একই সঙ্গে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় অর্ধ কোটি টাকার সম্পদ পুড়ে গেছে। খবর পেয়ে সোমবার সকালে ইউএনও জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জানান, রোববার বিকালে আকস্মিকভাবে মালিপাড়া গ্রামের মুন্নাফ পাটোয়ারীর বাড়িতে আগুন লাগে। এ সময় সবাই বিলে রসুন তোলার কাজে ব্যস্ত থাকাসহ বাতাসের প্রভাবে আগুন দ্রুত তার ভাই মনির, চাচা রমজান আলী, চাচাতো ভাই কালাম পাটোয়ারী, হাসান ও মিন্টুর বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে ছয়টি বাড়ির আধাপাকা ও টিনশেড মিলিয়ে ১৪ টি ঘর ও ঘরে থাকা নগদ ৯ লাখ টাকা, ২১ ভরি স্বর্ণালঙ্কার, ১২৫ মণ রসুন, টিভি ফ্রিজসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা এসে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আকরামুল হাসান জানান, ঝড়ের প্রভাবে চুলা বা ফেলে রাখা ছাই থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় পাশের বাড়িগুলো রক্ষা করা সম্ভব হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..