মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

বড়াইগ্রামে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শামীম হোসাইন তালহা, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৪৭১ ০০০ বার

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৩ নং জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান, ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা। শুক্রবার দুপরে পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তোজাম্মল হক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তার বিরুদ্ধে অন্যায় ভাবে ষড়যন্ত্র ও মিথ্যাচার বন্ধ করতে প্রতিপক্ষকে অনুরোধ জানান। তিনি বলেন, আমার জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে এবং আগামী নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন বঞ্চিত করার প্রয়াসে মনোনয়ন প্রত্যাশী প্রতিপক্ষ কয়েকজন এ নোংরা অপপ্রচারে মেতে উঠেছে। আমি ও ইউনিয়ন আওয়ামীলীগ এই নোংরামী বন্ধের দাবী জানাচ্ছি। পাশাপাশি সুস্থ রাজনৈতিক চর্চার আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, কয়েকজন ইউপি সদস্য মনোনয়ন প্রত্যাশী প্রতিপক্ষের মাধ্যমে প্রভাবিত হয়ে এই ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা তোজাম্মেলের বিরুদ্ধে
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও নাটোরের জেলা প্রশাসক সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দায়ের করেছে।
এদিকে সংবাদ সম্মেলনে উপস্থিত অভিযোগকারী ৯ নং ওয়ার্ড সদস্য দুলাল হোসেন, ৭ নং ওয়ার্ড সদস্য সেলিম হোসেন ও ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য জামিরুন বেগম জানান, আমরা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ পত্রটি না পড়ে স্বাক্ষর করেছি, আমাদেরকে ‘ সম্মানী ভাতার জন্য আবেদন’ এই কথা বলে স্বাক্ষর নিয়েছেন। চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন।
উল্লেখ্য, গত বুধবার ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হকের বিরুদ্ধে সচিব সঞ্জয় কুমার চাকীর যোগসাজশে গত ৫ বছর ধরে ইউপি সদস্যদের সম্মানীভাতা বাবদ ৩২ লাখ টাকা প্রদান না করা এছাড়া টিআর, কাবিখা, জিআর বরাদ্দসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে ইউপি সদস্যদের নামকেওয়াস্তে বাস্তবায়ন কমিটির সভাপতি বানিয়ে ভুয়া স্বাক্ষর করে অর্থ আত্মসাৎ করা, এলজিএসপি প্রকল্পে অতি নিম্নমানের কাজ করে অর্থ হাতিয়ে নেয়া সহ বেশ কিছু অভিযোগ দায়ের করে ইউনিয়ন পরিষদের কয়েকজন সাধারণ সদস্য ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ইউপি সচিব সঞ্জয় কুমার চাকী, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রশিদ, শ্রম বিষয়ক সম্পাদক একাব্বর আলী মোল্লা, অর্থ সম্পাদক সুলতান মাহমুদ সহ ওয়ার্ড সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..