বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

বড়াইগ্রামে উত্যক্তকারীর বিশেষ অঙ্গ কেটে গৃহবধু আটক

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৯৭ ০০০ বার

নাটোরের বড়াইগ্রামে উত্যক্তের জের ধরে জহুরুল ইসলাম (৩৫) নামে এক যুবকের বিশেষ অঙ্গ কেটে দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত গৃহবধু মুন্নী খাতুন (২৫) কে গ্রেপ্তার করে মঙ্গলবার জেলহাজতে পাঠিয়েছে।

এর আগে সোমবার রাত ১১টার দিকে উপজেলার জলশুকা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জহুরুল ইসলাম উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের সোনাপুর গ্রামের বিরাজ উদ্দিনের ছেলে। গ্রেপ্তার মুন্নী পাশের উপলশহর গ্রামের আব্দুল গফুরের স্ত্রী।

থানা ও এলাকাবাসী সুত্রে জানা যায়, সোমবার রাতে মুন্নী তার প্রতিবেশী জহুরুল ইসলামকে মোবাইল করে উপজেলার জালশুকা গ্রামে তার বাবার বাড়িতে ডেকে নেন। পরে কৌশলে ধারালো অস্ত্র দিয়ে জহুরুলের বিশেষ অঙ্গ কেটে দেন। এ সময় রক্তাক্ত অবস্থায় জহুরুল ছুটে গিয়ে জালশুকা বাজারের লোকজনকে জানালে তারা তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মুন্নী’র শ্বাশুড়ি গোলাপজান বেগম জানান, জহুরুল দীর্ঘদিন থেকেই তার পুত্রবধুকে কু-প্রস্তাব দেয়াসহ নানাভাবে উত্যক্ত করে আসছিল। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় বাধ্য হয়ে তার ছেলে স্ত্রী-সন্তান নিয়ে বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি গিয়ে বসবাস করছিলো।

মুন্নী বেগমের মা গুলজান বেওয়া জানান, মাদকাসক্ত জহুরুলের কারণেই জামাই-মেয়ে আমার বাড়িতে থাকতে শুরু করে। কয়েকদিন আগে আমার মেয়ে জামাই টাঙ্গাইলে কাজে যায়। সোমবার রাতে সে পুনরায় আমার মেয়ের কাছে আসে। এ সময় তার প্রস্তাবে রাজি না হওয়ায় ধারালো ছুরি দিয়ে মুন্নীকে হত্যা করতে চাইলে ধস্তাধস্তির এক পর্যায়ে জহুরুলের বিশেষ অঙ্গ কেটে যায় বলে তিনি দাবি করেন।

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, জহুরুল নানাভাবে উত্যক্ত করে আসছিল বলে মুন্নী দাবি করেছে, তদন্তে সঠিক বিষয় বের হয়ে আসবে। জহুরুলের বাবার দায়ের করা হত্যা চেষ্টা মামলায় মুন্নীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..