মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

বড়াইগ্রামে করোনা মহামারীর মধ্যেও নেয়া হবে পরীক্ষা; শিক্ষার্থী ও অভিভাবকদের ক্ষোভ

শামীম হোসাইন তালহা, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৮৯৪ ০০০ বার

নাটোরের বড়াইগ্রামে করোনা মহামারীর মধ্যেও সরকারী নিয়মনীতির তোয়াক্কা না করে একাদশ ও দ্বাদশ শ্রেণীর মূল্যায়ন পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বনপাড়া সেন্ট যোসেফ্স স্কুল কলেজের কলেজ শাখা। ইতোঃমধ্যে তারা পরীক্ষার রুটিন প্রকাশসহ বকেয়া বেতনাদী পরিশোধের নোটিশ জারী করেছেন। পরীক্ষার আর মাত্র একদিন বাঁকি থাকলেও শিক্ষার্থীদের প্রবল আপত্তি আমলে না নিয়ে কলেজ কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অটল থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, সম্প্রতি কলেজ কর্তৃপক্ষ আগামী ৬ মে থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষা নেয়ার ঘোষণা দেন। আগামী ২৮ মে এ পরীক্ষা শেষ হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য সকল শিক্ষার্থীদেরকে তাদের বকেয়া বেতনাদী সম্পূর্ণ পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করার নির্দেশ দিয়ে নোটিশ জারী করা হয়েছে। কলেজের শিক্ষার্থীদের মাসিক বেতন ৬৮০ টাকা। অধিকাংশ শিক্ষার্থীদেরই প্রায় ১২-১৪ মাসের বেতন বকেয়া রয়েছে। সে হিসাবে তাদের প্রত্যেককে পরীক্ষার আগে ৮ থেকে ৯ হাজার টাকা পরিশোধ করতে হবে। একদিকে, করোনা মহামারীর কারণে এক বছরেরও বেশি সময় ধরে কোন ক্লাশ না হওয়া, অপরদিকে, সরকার ঘোষিত লকডাউনের মধ্যে পরীক্ষা নেয়ার এমন সিদ্ধান্তে শিক্ষার্থী-অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এসব বিষয়ে ইতোঃমধ্যে অনেক অভিভাবক ও শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের ক্ষোভ প্রকাশ করে একাধিক পোষ্ট, কমেন্ট করেছেন।
কলেজের শিক্ষার্থী সজিব আহমেদ জানান, কোন ক্লাশ না নিয়ে স্যারেরা কিসের পরীক্ষা নিবেন আমাদের। এটাতো মানসিক চাপ সৃষ্টি করা ছাড়া আর কিছু না। তাহোয়ার মুসতারিন নাইম জানান, স্যারেরা করোনা মহামারী ও লকডাউনের মধ্যে শুধু আমাদের বেতন ও পরীক্ষার ফি হাতিয়ে নিতেই এ পরীক্ষার আয়োজন করেছেন। করোনার মধ্যে তারাতো আমাদেরকে এভাবে বিপদে ফেলতে পারেন না। রাতুল মৃধা মৃদুল জানান, করোনা সমস্যা তো আছেই, তারপরও রোজা রেখে তিন ঘন্টা পরীক্ষা দেয়াটাতো খুবই কষ্টকর। পরীক্ষার বিষয়টি পুনর্বিবেচনা করা উচিৎ।
নাম প্রকাশে অনিচ্ছুক ৫-৬ জন ছাত্র অভিভাবক জানান, করোনা মহামারী ও লকডাউনের মধ্যে ব্যবসা-বাণিজ্য প্রায় বন্ধ, আয় রোজগার নেই বললেই চলে। এরমধ্যে এতো গুলো টাকা কিভাবে দেবো। আর সারা বছর কোন ক্লাশ হয়নি, অথচ স্যারেরা কোন ছাড় না দিয়ে পুরো বেতন আদায় করছেন-এটা কতটুকু যৌক্তিক।
এ ব্যাপারে সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের কলেজ শাখার পরীক্ষা নিয়ন্ত্রক মুহা: নাজমুল হোসাইনের কাছে জানতে চাইলে তিনি জানান, কর্তৃপক্ষের সিদ্ধান্তেই পরীক্ষার নোটিশ জারী করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..