মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

বড়াইগ্রামে গলা ও হাত-পায়ের রগ কেটে অন্তঃসত্ত্বা গৃহবধুকে হত্যা

শামীম হোসাইন তালহা, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৪১১ ০০০ বার

নাটোরের বড়াইগ্রামে শাহানুর বেগম (৩৫) নামে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে নিজ ঘরে গলা ও হাত-পায়ের রগ কেটে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার জোয়াড়ী ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহানুর ভবানীপুর জোলাপাড়া গ্রামের চা দোকানি রাশেদুল ইসলাম রাশেদের স্ত্রী। এ ঘটনায় নিহতের শ্বাশুড়ি রশেনা বেগম ও দেবর আব্দুর রশিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

খবর পেয়ে পিবিআই নাটোরের পুলিশ সুপার শরীফ উদ্দিন, বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম, বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল ইসলাম, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ফারুক হোসেন তালাশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা জানান, চলমান লকডাউনে ব্যবসায় মন্দা যাওয়ায় কয়েকদিন আগে শাহানুর বেগমের স্বামী রাশেদ কাজের সন্ধানে ঈশ্বরদী যান। এ সময় তিনি তিন সন্তানসহ বাড়িতেই থাকতেন। বুধবার রাতে ঘটনাস্থলের পাশেই গ্রাম বাংলার ঐতিহ্য মাদারের গান চলছিল। শাহানুরের দুই সন্তানকে নিয়ে শ্বাশুড়িসহ পরিবারের সবাই গানের অনুষ্ঠানে যাওয়ায় এক বছরের শিশু সন্তান নিয়ে নিজ ঘরেই ঘুমিয়েছিলেন তিনি। ফাঁকা বাড়িতে একা থাকার সুযোগে কে বা কারা তাকে নির্মমভাবে হত্যা করে। পরে রাত সাড়ে ১২টার দিকে গানের অনুষ্ঠান থেকে বাড়িতে ফিরে নিহতের ৮ বছরের শিশুকন্যা তার মায়ের রক্তাক্ত লাশ দেখে চিৎকার করলে পরিবারের সদস্যরা এগিয়ে আসেন। এ সময় নিহতের এক বছর বয়সী শিশুটি মায়ের পাশে রক্তে গড়াগড়ি খাচ্ছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। বৃহস্পতিবার সকালে সিআইডি এসে প্রাথমিক আলামত সংগ্রহের পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। কি কারণে, কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা তদন্ত করে পরে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..