মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

বড়াইগ্রামে টিসিবি’র পণ্য পাবে সতেরো হাজার পরিবার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৮১৯ ০০০ বার

সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের আওতায় চলতি বছর রমজানের আগেও মাঝামাঝি সময়ে নাটোরের বড়াইগ্রামে ১৬ হাজার ৯৬৮ পরিবারকে কম মূল্যে পণ্য বিতরণ করবে উপজেলা প্রশাসন। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নির্ধারিত ০৬ জন ডিলারের মাধ্যমে তিন দফায় মসুর ডাল, সয়াবিন তেল, চিনি ও ছোলা বিক্রি করা হবে।

টিসিবির পণ্য বিতরণ কর্মসূচি নিয়ে শনিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের ব্রিফিং করেন ইউএনও মোসাঃ মারিয়াম খাতুন। এ সময় উপজেলা আইসিটি কর্মকর্তা আব্দুর রহমান আনসারী উপস্থিত ছিলেন।

এ সময় তিনি বলেন, আগামী ২০ মার্চ বনপাড়া পৌরসভায় জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি উপস্থিত থেকে টিসিবির পণ্য রিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। তিনি জানান, এরই মধ্যে উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে তালিকা তৈরি করেছে উপজেলা প্রশাসন। উপজেলায় টিসিবির নির্ধারিত ৬ জন ডিলারের মাধ্যমে এ পণ্য বিতরণ করা হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভ্রাম্যমান ট্রাক থেকে একজন কার্ডধারী ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি, ৫০ টাকা কেজি দরে দুই কেজি ছোলা, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল ও ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন। রোজার আগে ও মাঝে মোট তিনটি ধাপে এ পণ্য বিতরণ করা হবে। প্রথম কিস্তির পণ্য পাবেন ২০ মার্চ থেকে এবং দ্বিতীয় কিস্তির পণ্য দেয়া হবে রোজার মাঝামাঝি সময়ে।

প্রেস কনফারেন্সে অন্যান্যের মধ্যে বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক , যুগ্ন সম্পাদক মোহাম্মদ আলী গাজী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..